Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন
১৭ May ২০২৬ Sunday ৪:০৪:১০ PM
দশমিনায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙন থেকে বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৭ মে) সকালে এলাকাবাসী ও সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, তেঁতুলিয়া নদীর ভাঙনে এলাকার গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা প্রতিষ্ঠান- ৪৪ নম্বর গুলি আউলিয়াপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আউলিয়াপুর দাখিল মাদ্রাসার সংলগ্ন বেড়িবাঁধের ব্লক নদীর খরস্রোতের কারণে বিলীন হতে চলেছে। যে কোনো সময় এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুরো উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এ দুই শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে পাঠদান গ্রহণ করে থাকে। ফলে প্রতিষ্ঠান দুটির অস্তিত্ব রক্ষা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবির মধ্যে রয়েছে- ভাঙনকবলিত স্থানে জরুরি ভিত্তিতে ব্লক স্থাপন, বেড়িবাঁধের দুর্বল অংশ দ্রুত সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাদি জমি রক্ষায় স্থায়ী পদক্ষেপ গ্রহণ এবং ভাঙনপ্রবণ মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া। উপস্থিত এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ১ নং রনগোপালদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম রুবেল, আউলিয়ারপুর দাখিল মাদ্রাসার সুপার মো. হেলাল উদ্দিন, ৪৪ নং গুলি আউলিয়াপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্নান হাওলাদার ও ১ নং রনগোপালদী ইউনিয়ন ছাত্র-অধিকার পরিষদের সভাপতি মো. মহিবুল সরদার। এ ছাড়া গণ-অধিকার, ছাত্র-অধিকার, যুব-অধিকাররের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়