Current Bangladesh Time
Saturday May ২৩, ২০২৬ ৭:৫৬ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
২৩ May ২০২৬ Saturday ২:৪৮:০০ PM
Print this E-mail this

কাউখালীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ



কাউখালী(পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবী হাজী মোঃ ওসমান গণির উদ্যোগে শনিবার (২৩ মে) সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সহস্রাধিক অসহায় নারী-পুরুষের হাতে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। এ সময় হাজী মো. ওসমান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী হাজী মোঃ ওসমান গনি, উপজেলা বিএনপির নেতা সাফিউল আজম দুলাল, শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী তালুকদার,বিএনপি নেতা সিরাজুল ইসলাম উজ্জ্বল, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়েব সিদ্দিকী, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহ আলম সেপাইসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com