Home » পটুয়াখালী » বাউফল » ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল; অভিযানের আগেই সটকে পড়েন টিপু খান
২৩ May ২০২৬ Saturday ৪:১৬:১৮ PM
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল; অভিযানের আগেই সটকে পড়েন টিপু খান
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মাদক কারবার ও সেবনের অভিযোগে এক যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই পালিয়ে যান অভিযুক্ত আহাদুজ্জামান টিপু ওরফে টিপু খান। সম্প্রতি তার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।শুক্রবার (২২ মে) রাতে বাউফল থানার এসআই মনিরুজ্জামান ও এএসআই মেহেদি হাসানের নেতৃত্বে উপজেলার মদনপুরা ইউনিয়নে টিপু খানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে টিপু খান মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। অভিযানের সময় বাড়িতে তল্লাশি চালানো হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, আহাদুজ্জামান টিপু উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে মদনপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী। মাদক সংশ্লিষ্ট অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে এলাকায় নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর মধ্যে জমি দখল, সরকারি চান্দিনা ভিটি দখল করে স্থাপনা নির্মাণ, এক রিকশাচালককে মারধর, চাঁদার দাবিতে এক সরকারি কর্মকর্তার পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করা এবং রাশিদা নামে এক নারীর মৃত্যুর পর দাফন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উল্লেখযোগ্য। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়েও তিনি প্রভাব বিস্তার করে চলতেন।তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আহাদুজ্জামান টিপু। তিনি বলেন, “রাশিদা বেগমের লাশ যে জায়গায় দাফনের চেষ্টা করা হয়েছিল, ওই জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা ছিল। সরকারি কর্মকর্তার কাছে কোনো চাঁদা দাবি করিনি। বরং তিনি আমার ভিডিও ভাইরাল করেছেন। মাদক কারবারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”অভিযানের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার এসআই মনিরুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট