Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩
৩১ May ২০২৬ Sunday ২:১১:২২ PM
কলাপাড়ায় বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লা নামে তিন যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম একই গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি এবার পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম। তিনি জানান, ঘটনার রাতে এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল তাজুল। একপর্যায়ে তাকে অনুষ্ঠানস্থল থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর স্থানীয় লোকজন রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
কী কারণে এবং কারা তাজুলকে হত্যা করেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার