Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে তালাবদ্ধ আ.লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, তদন্তে নেমেছে পুলিশ
৩১ May ২০২৬ Sunday ১:১৯:১২ PM
বাউফলে তালাবদ্ধ আ.লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, তদন্তে নেমেছে পুলিশ
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার (রাত) কে বা কারা পৌর শহরের কুন্ডুপট্রি সড়কে অবস্থিত আওয়ামী লীগের (জুয়েল গ্রুপ) কার্যালয়ের সামনে দুটি পতাকা উত্তোলন করে বলে জানা গেছে। পরে পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক কৌতুহল ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে আজ রবিবার বেলা সারে ১১টার দিকে কার্যালয়টির সামনে দলীও পতাকা দেখা না গেলেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। স্থানীয়রা জানান, পথচারিরা শনিবার রাত ১১টার দিকে কার্যালয়ের সামনের পতাকা ষ্টান্ডে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উড়তে দেখতে পান। ওই সময় কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল। ফলে কারা এবং কীভাবে সেখানে পতাকা উত্তোলন করেছে, তা নিয়ে এলাকাজুড়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে বাউফল থানার অদূরে পৃথক একটি দলীয় কার্যালয় স্থাপন করে কর্মকা- পরিচালনা করতেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল। ওই কার্যালয়টি স্থানীয়ভাবে ‘জুয়েল গ্রুপের কার্যালয়’ হিসেবে পরিচিত। এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় ‘জনতা ভবন’-এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ একাধিক মামলায় কারাবন্দী রয়েছেন। অন্যদিকে, সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল পলাতক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বাউফল থানার পাশের ব্যস্ততম সড়কে অবস্থিত একটি তালাবদ্ধ দলীয় কার্যালয়ে হঠাৎ করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা তাদের বিস্মিত করেছে। তাদের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা তালাবদ্ধ কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার