Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ৩:৪৫ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে ৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
৩১ May ২০২৬ Sunday ২:১৭:৩০ PM
Print this E-mail this

গৌরনদীতে ৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৬


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে গত পাঁচ দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় পথচারীসহ আরও পাঁচজন গুরুতর আহত হন।

মঙ্গলবার (২৬ মে) থেকে শনিবার (৩০ মে) পর্যন্ত ঈদের ছুটির পাঁচ দিনে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বাটাজোর এলাকায় বরিশালগামী তাজ সুপার সার্ভিস পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিন সদস্য নিহত হন।  

তারা হলেন—উজিরপুর উপজেলা সদরের হাকিম হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৩২), তার স্ত্রী মনিরা খাতুন (২৮) এবং তাদের চার বছর বয়সি মেয়ে অজিহা জান্নাত।

একই দিন সকাল ৯টার দিকে দশমিনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বার্থী বাসস্ট্যান্ড এলাকার একটি দুধের বাজারে ঢুকে পড়ে। এতে পথচারী তারাকুপি গ্রামের মৃত আলম চৌকিদারের ছেলে জাহাঙ্গীর চৌকিদার (৬০) নিহত হন। এ ঘটনায় আরও চার পথচারী আহত হন।

অপরদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় সাউদিয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় পথচারী উপজেলার ডুমুরিয়া গ্রামের মো. আইয়ুব আলীর স্ত্রী মোসা. হাসিনা (৫৫) নিহত হন।

শনিবার বিকাল পৌনে ৬টার দিকে সুন্দরদী এলাকার নীলখোলা পান আড়ত এলাকায় ঢাকাগামী লাবিবা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহ আলম (৩৯) নিহত হন। তিনি উজিরপুর উপজেলার সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী স্বাধীন কাওছার (২০) গুরুতর আহত হন।

ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন।

তিনি জানান, ফিরোজ হাওলাদার স্ত্রী ও কন্যাকে নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি উজিরপুরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বাটাজোর এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়েন। এ সময় পেছন থেকে তাজ সুপার সার্ভিস পরিবহণের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে। এ সময় বাসটির চালক ও হেলপার পালিয়ে যান। দুর্ঘটনার কারণে সড়কের উভয় পাশে প্রায় ২০০ যানবাহন আটকা পড়ে এবং কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। পরে বাসটি জব্দ করা হয়।

ওসি মহসীন আরও জানান, ঈদুল আজহার ছুটিতে গৌরনদীতে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com