Current Bangladesh Time
Tuesday June ৩০, ২০২৬ ২:৫৫ PM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » ছবি তুলে ‘কাছের লোক’ দাবি করা ব্যক্তিদের পাত্তা না দিতে নূরের ফেসবুক স্ট্যাটাস
৩০ June ২০২৬ Tuesday ১২:৫৪:০৫ PM
Print this E-mail this

ছবি তুলে ‘কাছের লোক’ দাবি করা ব্যক্তিদের পাত্তা না দিতে নূরের ফেসবুক স্ট্যাটাস


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

রাস্তা-ঘাট, বিভিন্ন অফিস কিংবা প্রতিষ্ঠানে সৌজন্যবশত তোলা ছবি দেখিয়ে নিজেকে তার ‘কাছের লোক’ হিসেবে দাবি করা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর।

সোমবার (২৯ জুন) রাত ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে নুর বলেন, ‘অফিস, রাস্তা-ঘাট কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা হলে অনেকেই ছবি তোলার অনুরোধ করেন। সৌজন্যতা ও মানবিকতার জায়গা থেকে তাদের সঙ্গে ছবি তোলা হয়। কিন্তু পরবর্তীতে অনেকেই সেই ছবি দেখিয়ে নিজেদের আমার কাছের লোক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করেন।”

তিনি আরো বলেন, “এ ধরনের দাবি বা পরিচয়ে কেউ যেন বিভ্রান্ত না হন এবং এসব বিষয়ে পাত্তা না দেন—সবার প্রতি সেই অনুরোধ করছি।ধন্যবাদ।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com