Current Bangladesh Time
Tuesday June ৩০, ২০২৬ ৩:১৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » অপহরণ মামলা করিয়েছিলেন স্ত্রী, ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর নিজেই গ্রেপ্তার
৩০ June ২০২৬ Tuesday ১:২৬:০২ PM
Print this E-mail this

অপহরণ মামলা করিয়েছিলেন স্ত্রী, ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর নিজেই গ্রেপ্তার


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে কৃষক হারুন হাওলাদারকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যার অভিযোগে স্ত্রী সেলিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা করে লাশ রান্নাঘরের পাশে মাটিচাপা দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ওই হত্যাকাণ্ড আড়াল করতে উল্টো স্বামীকে অপহরণ করা হয়েছে বলে নাটক সাজান সেলিনা। এমনকি ছেলেকে বাদী করে থানায় একটি অপহরণ মামলাও করান। ওই মামলায় প্রধান সাক্ষী ছিলেন সেলিনা বেগম নিজেই।

স্বামী হারুন হাওলাদার (৫৯) চরমালিয়া গ্রামের মৃত অছিমদ্দিন হাওলাদারের ছেলে। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে নিজ বাড়ির রান্নাঘরের পাশ থেকে মাটি খুঁড়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে নিখোঁজ হন কৃষক হারুন হাওলাদার। তাঁর স্ত্রী সেলিনা বেগম দাবি করেন, অজ্ঞাতপরিচয় কিছু লোক তাঁর স্বামীর হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে ট্রলারে করে নিয়ে গেছে। পরে তিনি ছেলে জাফর হাওলাদারকে সংবাদ দিলে তিনি ঢাকা থেকে মুলাদী ফিরে অজ্ঞাতনামা আসামি করে মুলাদী থানায় একটি অপহরণ মামলা করেন।

সফিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল ব্যাপারী জানান, শনিবার ভোরে সেলিনা বেগম তাঁর স্বামী অপহরণের দাবি করলে বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে ঘটনার পর থেকেই সেলিনা বেগমের কথাবার্তা ও আচরণে প্রতিবেশীদের সন্দেহ হতে থাকে। বিশেষ করে, শুক্রবার গভীর রাতে তিনি ঘরের মেঝে কাদামাটি দিয়ে লেপে দেন। শনিবার সকালে ঘরে নতুন প্রলেপ দেখে সন্দেহ হয়।

গতকাল সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা নিখোঁজ হারুন হাওলাদারের সন্ধানে তাঁর বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রান্নাঘরের পাশে নতুন মাটি ও সেখানে একটি আঙুল বের হয়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মাটি খুঁড়ে হারুন হাওলাদারের মরদেহ উদ্ধার করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, স্বামীকে হত্যার অভিযোগে সেলিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পরকীয়া সম্পর্কের জেরে কুপিয়ে ও হাতুড়িপেটা করে হত্যার কথা স্বীকার করেছেন। নিহতের ছেলের করা অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। এ ঘটনার পেছনে পরকীয়া প্রেমিকের সরাসরি কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com