Home » চরফ্যাশন » ভোলা » সাগর মোহনায় ধরা পড়ল বড় ইলিশ, চড়া ১৪ হাজার টাকায় বিক্রি
৭ August ২০২৬ Friday ৯:০৯:৪৮ PM
সাগর মোহনায় ধরা পড়ল বড় ইলিশ, চড়া ১৪ হাজার টাকায় বিক্রি
চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় জেলের জালে ধরা পড়েছে সবচেয়ে বড় ইলিশ। রাজা ইলিশটির ওজন ২ কেজি ৬০০ গ্রাম।
রাজা ইলিশটি চরফ্যাশনের আঞ্জুরহাট বকসী মৎস্য ঘাটে নিয়ে এলে ডাকে ১৪ হাজার টাকায় বিক্রি হয়।
চর অঞ্চলের জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছে এমন বড় ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
বকশি মৎস্য ঘাট সূত্রে জানা গেছে, বকশিঘাটের নাসির মাঝি ও তার সঙ্গীরা মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত শিবচর সংলগ্ন জলসীমা থেকে মাছ ধরছিলেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে জালে অন্যান্য ছোট মাছ ও ইলিশের সঙ্গে এই বড় ইলিশটিও ধরা পড়ে। মাছটি শুক্রবার (৭ আগস্ট) সকালে বকশি মৎস্য ঘাটের সাজ মৎস্য আড়তে জেলেরা নিয়ে আসেন।
ঘাটের ব্যবসায়ী মাহফুজ পরশ বলেন, ঘাটের ব্যাপারী ও পাইকারদের সামনে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে আড়তদার মো. আকবর ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী আকবর বলেন, ঢাকার পাইকারি বাজারে বড় সাইজের ইলিশ মাছের ব্যাপক চাহিদা।
তিনি আরও বলেন, মাছটি আমরা অন্যান্য ইলিশের ঝুড়ির সঙ্গে ঢাকায় চালান করব। ঢাকায় আরও ভালো লাভে বিক্রি হবে। বর্তমানে ইলিশের সরবরাহ একটু কম থাকায় বাজারে সব ধরনের মাছের দাম একটু বেশি বলে তিনি জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা