Current Bangladesh Time
Friday September ২৫, ২০২৬ ৯:১৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু, ঘাতক পলাতক
১০ August ২০২৬ Monday ৬:৩৬:৪২ PM
Print this E-mail this

হিজলায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু, ঘাতক পলাতক


মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া অটোরিকশার চাপায় ইয়াছিন (৪) নামের এক শিশু নিহত হয়েছেন। সোমবার (১০আগস্ট) উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের একতা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইয়াছিন একই এলাকার মাইদুল রাড়ীর ছেলে। হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সোলায়মান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একতা খেয়া ঘাট থেকে দ্রুতগতিতে একটি  অটোরিকশা এসে শিশু ইয়াছিনকে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে একতা বাজার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।ঘাতক চালক অহিদ খান (৩৫),চরকুশুরিয়া এলাকার সামছু খানের পুত্র।হিজলা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশু মারা গেছে এমন সংবাদ পেয়েই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক চালক পলাতক রয়েছে,তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে।স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com