Current Bangladesh Time
Thursday September ২৪, ২০২৬ ১:৩৩ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে মিথ্যা মামলা দায়ের করায় বাদীকে কারাদণ্ড
৪ September ২০২৬ Friday ৪:২৮:২০ PM
Print this E-mail this

আমতলীতে মিথ্যা মামলা দায়ের করায় বাদীকে কারাদণ্ড


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে শাহিনূর বেগম নামে এক নারীকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এজলাসে বসে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করে ওই দণ্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, বাদী মোসা. শাহিনূর বেগম দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৫০৬-এর (২য় ভাগ) ধারায় আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি আর মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলার বিষয়ে বাদীর মৌখিক বক্তব্য ও তার দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালত বাদীর মানীত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন। এতে স্বাক্ষীদের জবানবন্দির সঙ্গে বাদীর দেওয়া বক্তব্যে অসামঞ্জস্য পাওয়া যায়।আদালতের পর্যবেক্ষণে বাদীর দায়ের করা মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হওয়ায় এবং মিথ্যা মামলা দায়েরের অপরাধে পেনাল কোডের ২১১ ধারায় বাদী শাহিনূর বেগমকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের বিচারকার্যের ক্ষেত্রে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। 

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি অ্যাডভোকেট মাহবুবুল আলম বলেন, মিথ্যা দায়ের করার অপরাধে মালমার বাদীকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মিথ্যা মামলা দায়েরকারীদের জন্য এটি একটি কঠোর বার্তা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com