ঝালকাঠিতে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
অমিত বনিক অপু, ঝালকাঠি: ঝালকাঠিতে বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তনসহ নানা আয়োজনে পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। গতকাল শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ঝালকাঠির বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, নামযজ্ঞসহ নানা ধর্মীয় আয়োজন করা হয়েছে।
হিন্দুধর্মের বিশ্বাস অনুযায়ী, পৃথিবী থেকে দুরাচারী ও দুষ্টদের দমন এবং সজ্জনদের রক্ষার জন্য দ্বাপর যুগের শেষ দিকে মথুরা নগরের অত্যাচারী রাজা কংসের কারাগারে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। তাঁর এই আবির্ভাবতিথিই ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে পালন করেন।
জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরের পাশাপাশি ঘরেও ভক্তরা উপবাস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন। সকালে শহরের বিভিন্ন মন্দিরে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আয়োজন শুরু হয়। পরে ভজন ও প্রসাদ বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে শ্রীকৃষ্ণপূজা ও শ্রীশ্যামনাম সংকীর্তন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই