Current Bangladesh Time
Wednesday November ২৫, ২০২৬ ৫:৪৬ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত ১৬৭৮ জন
৬ September ২০২৬ Sunday ৩:১৮:২৭ PM
Print this E-mail this

ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত ১৬৭৮ জন


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৭৮ জনে পৌঁছেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলার চারটি সরকারি হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছেন।এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার চারটি হাসপাতালে নতুন করে ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালে। চলতি বছর এ পর্যন্ত সেখানে ১ হাজার ২৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২১০ জন। বর্তমানে সেখানে ৩১ জন রোগী চিকিৎসাধীন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ২২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সেখানে ১০ জন চিকিৎসাধীন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ১১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০৪ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ছয়জন চিকিৎসাধীন।

অন্যদিকে, কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ১০১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সেখানে দুজন রোগী চিকিৎসাধীন।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সচেতন হতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com