| বামনায় মহান বিজয় দিবস পালিত মনোতোষ হাওলাদার, বামনা
বামনা :: নানা আয়োজনের মধ্যদিয়ে বরগুনার বামনায় উপজেলা প্রশাসনের আয়োজনে আজ পালিত হলো মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহর ভোর ছয়টা এক মিনিটে উপজেলার গোলচত্বরে অবস্থিত স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
স্মৃতিসৌধে পূষ্প্যমাল্য প্রদান করেন বামনা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বামনা থানা, বামনা প্রেসক্লাব, বামনা উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ, বামনা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠন, কমিউনিষ্ট পার্টি, জাতীয় পার্টি, বামনা ডিগ্রী কলেজ, বেগম ফায়জুন্নেসা, মহিলা ডিগ্রী কলেজ, বায়লাদেশ সেবাশ্রম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, আর্থ সামাজিক শিক্ষা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা অ্যাসেড, উদীচি শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও এনজিও নেতৃবৃন্দ।
পরে সূর্য্যদ্বয়ের সাথে সাথে সকল সরকারী বে-সরকারী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনকরা হয়। সকাল আটটায় বামনা সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে মহান বিজয় দিবসের বর্নাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ উদ্ভোধন করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বামনা থানা অফিসার ইন চার্জ মো. মনিরুজ্জামান, বামনা উপজেলা আ’লীগ সভাপতি মো. হারুন অর রশীদ, সম্পাদক মো. সাইতুল ইসলাম লিটু মৃধা, বামনা প্রেসক্লাব সভাপতি মো. ওবায়দুল কবির আকন্দ দুলাল, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিব নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিক- শিক্ষিকা বৃন্দ।
কুচকাওয়াজে ডিসপ্লে প্রদর্শন করে আনসার ভিডিপি, বামনা ডিগ্রী কলেজ, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ, পূর্ব সফিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সোনাখালী সরকারী প্রথমিক বিদ্যালয় সহ আইএ এক ডেমির ছাত্র-ছাত্রীবৃন্দ।
কুচকাওয়াজ শেষে সকাল ১০টায় মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব সেক্টর হেড কোয়ার্টর বুকাবুনিয়ায় আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদনা: বরিশাল ডেস্ক | |