Current Bangladesh Time
Tuesday November ১০, ২০২৬ ১১:৫০ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাসে পেট্রোল নিক্ষেপ
১০ November ২০২৬ Tuesday ৭:২৬:২২ PM
Print this E-mail this

কলাপাড়ায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাসে পেট্রোল নিক্ষেপ


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় রাতভর বিভিন্ন সড়কে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপসহ তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ নভেম্বর) গভীর রাতে কলাপাড়া-কুয়াকাটা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে সংগঠনটির নেতাকর্মীরা। এসময় শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার হাতে মশাল মিছিল করে তারা। 

এদিকে পর্যটন নগরী কুয়াকাটা বাস টার্মিনালে মডার্ন পরিবহন নামের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাসটিতে আংশিক আগুন ধরলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে দুটি পেট্রোল বোমাসদৃশ বোতল পেয়েছে পুলিশ।

একই রাতে আলীপুর থ্রি পয়েন্টের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে পেট্রোল ঢেলে বিক্ষোভ শুরু করলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কর্মস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনির বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা বাস টার্মিনালের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এমন খবর পেয়ে নেতাকর্মী নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে কলাপাড়া অংশে টিয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু, নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা খালিদ ও কুয়াকাটা আলীপুরে নজরুল ফকিরের নেতৃত্বে এসব তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ দলীয় নেতাকর্মীরা। যুবলীগের ব্যানারে বিভিন্ন দেয়ালে, বাসা বাড়ির সামনে ছবি সংবলিত পোস্টার সাঁটানোসহ দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে তারা।

মহিপুর থানার তদন্ত কর্মকর্তা মো. রাসেল বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে রাত দেড়টার দিকে দ্রুত সেখানে যাই। কিন্তু ককটেল ফাঁকা স্থানে পড়ায় তেমন কোনো ক্ষতিসাধন হয়নি। কেউ যেন নাশকতা করতে না পারে আমরা সচেষ্ট আছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com