Current Bangladesh Time
Tuesday November ১০, ২০২৬ ১১:৩৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » গৌরনদীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিএনপি নেতার বাড়ির মিটার খুলে নিল পল্লী বিদ্যুৎ
১০ November ২০২৬ Tuesday ৭:৩২:০৫ PM
Print this E-mail this

গৌরনদীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিএনপি নেতার বাড়ির মিটার খুলে নিল পল্লী বিদ্যুৎ


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে দীর্ঘদিন বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ উঠেছে বিএনপি নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। একই সঙ্গে বাড়ি থেকে বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া এবং অবৈধ সংযোগে ব্যবহৃত তার জব্দ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আব্দুল হালিম খান।

তিনি জানান, গৌরনদী পৌরসভার দিয়াশুর মহল্লার বাসিন্দা হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা তাঁর বাড়িতে অভিযান চালান। এ সময় অবৈধ সংযোগের সত্যতা পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়।

আব্দুল হালিম খান আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

হুমায়ুন কবির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য। সম্প্রতি দেশে ফিরে তিনি গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের (গেরাকুল ও দিয়াশুর) সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com