Home » উজিরপুর » বরিশাল » গ্রিন টিভির বরিশাল ব্যুরো প্রধান হলেন সাংবাদিক নাসির উদ্দিন
১০ November ২০২৬ Tuesday ৯:১৪:১০ PM
গ্রিন টিভির বরিশাল ব্যুরো প্রধান হলেন সাংবাদিক নাসির উদ্দিন
উজিরপুর প্রতিনিধিঃ
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্রিন টিভির বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. নাসির উদ্দিন। তাঁর এ নিয়োগে সাংবাদিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
সাংবাদিক মো. নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। কর্মজীবনে তিনি বরিশালের বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি এশিয়ান টেলিভিশনের বরিশাল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন গণমাধ্যমে কাজের মধ্য দিয়ে তিনি সাংবাদিকতায় অভিজ্ঞতা অর্জন করেছেন।
উল্লেখ্য, সাংবাদিক মো. নাসির উদ্দিন পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নতুন কর্মস্থলে যোগদানের খবরে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাঁর এ অর্জনকে সংগঠনের জন্যও আনন্দের বলে উল্লেখ করেন। একই সঙ্গে পেশাগত সততা, দক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে নতুন দায়িত্বে তিনি সাফল্যের স্বাক্ষর রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ