Current Bangladesh Time
Saturday July ৪, ২০২৬ ৫:৪২ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » সংবাদ শিরোনাম » বামনায় স্লুইজ গেট এখন কৃষকের অভিশাপ
১৮ December ২০১২ Tuesday ৩:০০:২৫ AM
Print this E-mail this

বামনায় স্লুইজ গেট এখন কৃষকের অভিশাপ
মনোতোষ হাওলাদার, বামনা


Flood pic -02বামনা :: বরগুনার বামনা উপজেলার বিষখালী নদী তীরবর্তী ২০টি গ্রামের আবাদী জমিতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় প্রতিবছর কোটি কোটি টাকার ফসর বিনষ্ট হচ্ছে। অপরিকল্পিত ভাবে বাঁধ নির্মাণ এবং স্লুইজ গেট গুলো সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে কৃষি জমিতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। ফলে বর্তমানে স্লুইজ গেট গুলো আর্শীবাদ না হয়ে কৃষকদের অভিশাপ হয়ে দেখা দিয়েছে।

বরগুনার বামনা উপজেলার বামনা সদর, বুকাবুনিয়া, রামনা ও ডৌয়াতলা ইউনিয়নের সব কয়টি খালের উপর নির্মিত স্লুইজ গেট গুলো এখন কৃষকদের মরন ফাঁদে পরিনত হয়েছে। শুধু স্লুইজ গেটই নয় রেগুলেটর দীর্ঘ দিন নষ্ট থাকায় এ অঞ্চলের কয়েক হাজার কৃষক পানি সমস্যায় ভুগছেন। এসব ইউনিয়নের কৃষকদের সাথে কথা বলে জানাযায়, ১৯৮৫ সালের দিকে এ সকল ইউনিয়ন গুলোর বিভিন্ন খাণের উপর প্রায় ২০ টির ও বেশি স্লুইজ গেট নির্মান করা হয়।

স্লুইজ গেট নির্মানের ফলে বামনা সদরের পুরাতন বামনা খাল, হলতা নদী, দক্ষিন রামনা খেয়া ঘাট এলাকা, খোলপটুয়া, চলাভাংগা, জাফ্রাখালী সহ বিভিন্ন খাল ক্রমশই গভীরতা হারিয়ে ফেলেছে। এ খাল গুলো দিয়ে ফসলী জমিতে একবার পানি উঠলে আর নামার কোন ব্যবস্থা নেই। ফলে এক সময়ে এ পানি নষ্ট হয়ে বিষাক্ত হয়ে যায়। তাই কৃষকরা পানিবাহিত রোগের কারণে আউশ আমন চাষ করতে পারেনা। আবার বোরো সৃজনে জমিতে পানি নাথাকায় বোরো আবাদ করা যাচ্ছেনা।

বামনা উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, বামনা উপজেলা মোট আবাদী জমির পরিমান ৭ হাজার ১০০ হেক্টর । গত বছর উফশী আউশ ও স্থানীয় আউশ ফসলের লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন ব্যহত হয়। ওই মৌসুমে পানির অভাব ও পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ১ হাজার ৫০০ হেক্টর জমি আবাদ করা যায়নি।  এতে এ উপজেলায় ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।

বামনা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতীক মিত্র বলেন, গতবছর একাটানা বৃষ্টিপাত এবং বেড়িবাঁধ উপচে পানি প্রবেশ করায় নিমাঞ্চাল প্লাাবিত হয়েছে ঠিকই কিন্তু পানি নিস্কানের ব্যবস্থা গুলো সচল থাকলে জলাবদ্ধার সৃষ্টি হত না এবং ফসলের ব্যপক ক্ষতি হতনা । আমাদের হিসাব অনুযায়ী শুধু গত বছর জলাবদ্ধার কারনে ১২ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। আমারা এ ক্ষতি নিরসনের জন্য উধ্বর্তন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করেছি। কিন্তু এখন পর্যন্ত এর কোন প্রতিকার নেওয়া হয়নি। ফলে এ বছর কৃষকের ক্ষতির আশংঙ্কা রয়েছে।

বরগুনা জেলা পানি উন্নয়ন বোর্ডের বামনা উপজেলার দায়িত্বে থাকা শাখা কর্মকর্তা (এস,ও) মো. আবু হানিফ বলেন, বামনার বেরিবাঁধ কার্যকর করতে হলে বাঁধ গুলো আরো উচু করা প্রয়োজন। সে লক্ষে এ বছর বামনা উপজেলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে মাত্র  ৯ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারের অর্থ বরাদ্দ পাওয়া গেছে।

সম্পাদনা: বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com