Home » আমতলী » বরগুনা » বরগুনায় ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২
১৮ November ২০২৬ Wednesday ১০:০৯:৩২ PM
বরগুনায় ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২
আমতলী ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে একটি ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ওই সড়কে তিনটি ককটেল বিস্ফোরণসহ একটি বাস ভাঙচুর করেন তারা। তবে এ ঘটার পরপরই জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া বাজার-সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত গ্রেপ্তার দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বর ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে হঠাৎ আমতলীর শাখারিয়া নামক এলাকার বরিশাল কুয়াকাটা মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের এক পর্যায়ে তারা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান এবং সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাঙচুর করে দ্রুত সটকে পড়েন। পরে ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী