বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দনপুর মডেল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর মাধবরায় গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে লুটপাট ও নির্মাণাধীন ভবন ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘর থেকে নগদ ৫ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রশিদ হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আজিত হাওলাদার ও তাঁর স্বজনদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর আজিত হাওলাদার কাজীরহাট থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে কাজীরহাট থানার এএসআই সরোয়ার উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেন। পরে ১৬ নভেম্বর সন্ধ্যার পর আব্দুর রশিদ হাওলাদারের স্ত্রী পারুল বেগম ও ছেলে পাবেল হাওলাদার মীমাংসার আশায় থানায় উপস্থিত হন। রাত সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষা করলেও অভিযোগকারী পক্ষ থানায় উপস্থিত হয়নি বলে দাবি ভুক্তভোগীদের।
পরে থানা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তাঁরা জানতে পারেন, তাঁদের বসতঘরে লুটপাট ও নির্মাণাধীন ভবনে ভাঙচুর করা হয়েছে।
ভুক্তভোগী পারুল বেগমের অভিযোগ, আজিত হাওলাদার, মজিত হাওলাদারসহ কয়েকজন তাঁদের বসতঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় নির্মাণাধীন ভবনও ভাঙচুর করা হয়।
আব্দুর রশিদ হাওলাদার ঘটনার সত্যতা দাবি করে বলেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। অন্যদিকে তাঁর ছেলে পাবেল হাওলাদার জানান, থানা থেকে বাড়িতে ফিরে তাঁরা ভাঙচুর ও লুটপাটের ঘটনা দেখতে পান। এ ঘটনায় ১৭ নভেম্বর কাজীরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
এ বিষয়ে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপঙ্করের সঙ্গে কথা হলে তিনি জানান, অভিযোগের বিষয়ে ঘটনাস্থলে সরেজমিন তদন্তের জন্য এএসআই মো. কবির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
তবে অভিযোগে অভিযুক্ত আজিত হাওলাদার ও মজিত হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে সংবাদে যুক্ত করা হবে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী