Current Bangladesh Time
Thursday November ১৯, ২০২৬ ১:০৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে বাসে অগ্নিসংযোগ, ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ
১৮ November ২০২৬ Wednesday ১০:৩৪:৪৯ PM
Print this E-mail this

বরিশালে বাসে অগ্নিসংযোগ, ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পার্কিং করা বিএমএফ পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্কিং করা পরিবহনের জানালার ফাঁক দিয়ে ইঞ্জিন কভারের ওপর আগুন লাগিয়ে দেওয়া হয়।এতে পরিবহনের ইঞ্জিন কভার ও স্টিয়ারিং পুড়ে যায়। এরপরে বাসস্ট্যান্ডের শ্রমিকরা গাড়িতে আগুন দেখতে পেয়ে জানালার গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামক এলাকায় বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টার দিকে সড়কের পাশে থামানো বাঁশবোঝাই ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ৭টার দিকে বাটাজোর বাইচখোলা নামক এলাকায় বাঁশের চেড়া বোঝাই একটি থামানো ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী
বরিশালে ৩৪ পয়েন্টে অবৈধ বালু উত্তোলন, নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com