Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ৩:১৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বিএম কলেজ অধ্যক্ষকে বদলী, ছাত্রলীগের একাংশের বিক্ষোভ
৩০ January ২০১৩ Wednesday ৮:২৯:৫০ PM
Print this E-mail this

বিএম কলেজ অধ্যক্ষকে বদলী, ছাত্রলীগের একাংশের বিক্ষোভ


বিএম কলেজ অধ্যক্ষকে বদলীর প্রতিবাদে ছাত্রলীগের একাংশ বিএম কলেজের সামনের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বিএম কলেজ অধ্যক্ষকে বদলীর প্রতিবাদে কর্মপরিষদের নেতাকর্মী ও তাদের সমর্থকরা কলেজের সামনের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরিশাল :: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাসকে খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজে বদলী করা হয়েছে। ৩০ জানুয়ারী বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রনালয়ের এক আদেশে এই বদলী করা হয়। এদিকে অধ্যক্ষকে বদলীর প্রতিবাদে বিএম কলেজ শাখা ছাত্রলীগের একাংশ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বদলীর আদেশ প্রত্যাহার করা না হলে ৩১ জানুয়ারী বৃহস্পতিবার থেকে লাগাতার ক্লাস বর্জনের ঘোষনা দিয়েছে তাঁরা। বিক্ষোভকারীরা সকলেই অধ্যক্ষের মেয়াদকালে ছাত্র সংসদের আদলে গঠিত কর্মপরিষদের নেতাকর্মী ও তাদের সমর্থক বলে জানা গেছে।

বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রনালয়ের এক আদেশে অধ্যক্ষ ননী গোপাল দাসকে বদলী করে খুলনা সরকারি বিএল কলেজের অর্থনীতি বিভাগে দেওয়া হয়েছে। তবে তাকে শাস্তিমূলক বদলী করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তার স্থানে চাখার সরকারি কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তকে বদলী করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ক্যাম্পাসে অধ্যক্ষর বদলীর খবর ছড়িয়ে পড়লে বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে বি এম কলেজ শাখা ছাত্রলীগ নেতা জুবায়ের আলম, মুন্নাসহ ছাত্রলীগের একাংশ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে তারা ক্যাম্পাসের মসজিদ গেটের সামনে প্রধান সড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয়।

বিএম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাত আমাদের বরিশাল ডটকমকে বলেন, অধ্যক্ষর বদলী ষড়যন্ত্রমূলক। তাই তার বদলীর আদেশ প্রত্যহার না হলে লাগাতার আন্দোলন কর্মসূচী পালন করবে ছাত্ররা।

তবে আন্দোলনে ছাত্রলীগের সংশ্লিষ্টতা অস্বীকার করে বিএম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক মাকসুদ আলম মাসুদ আমাদের বরিশাল ডটকমকে জানান, অধ্যক্ষের বদলীতে সাধারন শিক্ষার্থীরা খুশী। কারন অধ্যক্ষ তার মেয়াদকালে সাধারন ছাত্রছাত্রীদের আশা-আকাঙ্খার বাস্তবায়ন করতে পারেননি। কেউ কেউ হয়তো ব্যক্তিগত স্বার্থে অধ্যক্ষের বদলী ঠেকাতে আন্দোলন করছে। এর সাথে কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কোন সংশ্লিষ্টতা নেই, যারা আন্দোলন করছেন তারা ব্যক্তিগত স্বার্থেই করছেন।

অধ্যক্ষ ড. ননী গোপাল দাস সম্পর্কিত পূর্বের সংবাদঃ
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা
‘অবৈধ কর্মপরিষদ গঠনের জন্য মেয়র ও অধ্যক্ষ দায়ী’
বাকসু’র সংবিধান সংশোধন করে
অনিয়মিত ছাত্রদের নিয়ে বিএম কলেজের অধ্যক্ষের কর্ম পরিষদ গঠন!
ছাত্রলীগ ক্যাডারদের তান্ডব
কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করে কক্ষ ভাংচুর, শিক্ষক লাঞ্চিত

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com