আগামীকাল বামনা প্রেসক্লাব নির্বাচন
বামনা :: বরগুনার বামনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামীকাল ২ ফেব্রুয়ারী শনিবার সকালে উপজেলার ইউটিডিসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বামনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের উদ্বোধন করবেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. মনির হোসেন কামাল।
এতে প্রধান অতিথি থাকবেন বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, বিশেষ অতিথি থাকবেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাসানুর রহমান ঝন্টু, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তফা কাদের, বামনা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোশাররফ হোসেন জমাদ্দার, সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ রানা, সম্পাদক মো. এনায়েত কবির হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বামনা প্রেসক্লাবের সভাপতি মো. ওবায়দুল কবির আকন্দ দুলাল। অনুষ্ঠান পরিচালনা করবেন প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মো. নেছার উদ্দিন ও সহকারী কমিশনার নির্ঝর কান্তি বিশ্বাস ননী।
নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো. ওবায়দুল কবির আকন্দ দুলাল, সম্পাদক পদে মো. মোশাররফ হোসেন ও মো. বাসির মোল্লা, যুগ্ম সম্পাদক পদে একমাত্র প্রার্থী মনোতোষ হাওলাদার এবং অর্থ সম্পাদক পদে একমাত্র প্রার্থী মো. জাকির হোসাইন তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। শুধুমাত্র সম্পাদক পদে নির্বাচন ছাড়া বাকি প্রার্থীরা বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |