|
| | | | ১০ বছর পর বামনা উপজেলা আ’লীগ সম্মেলন বামনা সরব প্রার্থীদের প্রচারনা
বামনা :: বিগত ১০ বছর পরে বরগুনায় বামনা উপজেলা আয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ১৫ জানুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ সম্মেলনকে ঘিরে বামনা উপজেলার সর্বত্র প্রার্থীরা কাউন্সিলরদের দ্বারে-দ্বারে ঘুরে ব্যাপক প্রচার প্রচারনা চালাচ্ছেন। মোট কথা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে বামনা এখন সরব প্রার্থীদের প্রচার প্রচারনায়।
উপজেলা আওয়ামীলীগ সুত্রে জানাগেছে, বিগত ২০০৩ সালের ৬ জুন শেষবারের মত উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে বর্তমান বাংলাদেশের ডেপুটি এ্যাটর্নী জেনারেল এ্যাড. হারুন-অর- রশিদ সভাপতি, ৪ নং ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা সাধারন সম্পাদক ও ৩ নং রামনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার এবং বামনা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন পিন্টু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। বিগত ১০ বছরে সম্মেলন না হওয়ায় ওই কমিটি দিয়ে বর্তমানে চলছে আ’লীগের সাংগঠনিক কার্যক্রম।
এবারের সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি এ্যাড. হারুন- অর- রশিদ, বর্তমান কমিটির সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন জমাদ্দার ও সাবেক সভাপতি মো. আবুল কালাম গাজী সভাপতি পদে ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো. সাইতুল ইসলাম লিটু মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম জমাদ্দার ও মো. জসীম উদ্দিন পিন্টু সম্পাদক পদে তাদের প্রচার প্রচারনা চালাচ্ছেন। প্রতিদিনই চলছে স্ব-স্ব প্রার্থীর পক্ষে রোড শো ও গণসংযোগ। কোন কোন সময় দেখা যায় সকল প্রার্থী একই সঙ্গে প্রচারনা চালাতে।
আগামী ১৫ জানুয়ারী অনুষ্ঠিত হওয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের উদ্বোধন করবেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও বরগুনা বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, বিশেষ অতিথি থাকবেন বরগুনা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর টুলু, বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও বরগুনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।
সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
| |