Current Bangladesh Time
Saturday July ৪, ২০২৬ ১২:৫২ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় ইউএনও’র কার্যালয় ঘেরাও, পাবলিক লাইব্রেরী ভাংচুর
২৯ March ২০১৩ Friday ১২:৫৫:২৫ AM
Print this E-mail this

পরিত্যক্ত ভবনের ইট ধসে শিক্ষার্থী আহত

বামনায় ইউএনও’র কার্যালয় ঘেরাও, পাবলিক লাইব্রেরী ভাংচুর
মনোতোষ হাওলাদার


পরিত্যক্ত পাবলিক লাইব্রেরীর ভবন ভাংচুর করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

পরিত্যক্ত পাবলিক লাইব্রেরীর ভবন ভাংচুর করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বামনা :: বরগুনার বামনা উপজেলা সদরের সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে অবস্থিত পরিত্যক্ত পাবলিক লাইব্রেরীর ভবনের ইট খুলে পড়ে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার শিক্ষার্থীরা বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস ঘেরাও করে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে তাদের সহপাঠি আহত হওয়ার প্রতিবাদে ও পরিত্যক্ত জরাজ্বীর্ণ পাবলিক লাইব্রেরী ভবন অপসারণের দাবি জানায়। বিক্ষুব্দ শিক্ষার্থীরা এক পর্যায়ে পাবলিক পরিত্যাক্ত লাইব্রেরী ভবনটি ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

জানা গেছে, বামনা উপজেলার সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে অবস্থিত পাবলিক লাইব্রেরী ভবনটি কয়েকযুগ ধরে জ্বরাজীর্ণ অবস্থা বিরাজ করছে। এমন অবস্থায় ভবনটি প্রশাসন পরিত্যাক্ত ঘোষণা করে। কিন্তু ঝুঁকিপূর্ণ এ ভবনটি অপসারণের কোন প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে ভবনটি পরিত্যাক্ত থাকায় দরজা-জানালা, ভবনের রড ও ইট দুর্বৃত্তরা রাতের আধারে চুরি করে নিয়ে যাচ্ছে । ভবনটি এতই জরাজীর্ন, মাঝে মধ্যে পলেস্তারা ও ইট এমনিতেই খসে পরে। এতে স্কুল ছাত্র ও শিক্ষকরা প্রতিদিন স্কুল চলাকালীন সময়ে ঝুঁকি মধ্যে রয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবার ওই ভবনের পাশ দিয়ে এক স্কুল ছাত্র যাওয়ার সময় ভবনের নড়বড়ে ইট ধসে পড়ে । এতে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এ ঘটনায় বিক্ষুব্দ শিক্ষার্থীরা পরিত্যাক্ত ভবন অপসারণের দাবিতে বিক্ষোভ করে। পরে বিক্ষুব্দ শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিস ঘেরাও করে। সবশেষে শিক্ষার্থীরা পাবলিক লাইব্রেরী ভবনটিতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,বামনা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ভবনটি অপসারনের জন্য একটি রেজুলেশন করে বরগুনা জেলা প্রশাসনের মাধ্যমে সাংস্কৃতিক মন্ত্রনালয়ে পাঠানো হলেও জেলা পরিষদ ওই জ্বরাজীর্ণ লাইব্রেরী ভবনটি অপসারণের কোন নির্দেশনা পায়নি ।

বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও ডেপুটি এ্যাটর্নী জেনারেল এডভোকেট হারুন অর রশিদ বলেন, আমি ঘটনা শুনে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের শান্ত করে ক্লাশে ফিরিয়ে নিয়ে যাই। পাবলিক লাইব্রেরীর পরিত্যাক্ত ভবনটি বিদ্যালয়ের নিজস্ব জমিতে অবস্থিত। ভবনটি ব্যবহার উপযোগি নয়। ঝুকিপূর্ণ ভবনটি অপসারন করা জরুরী। ওই ভবনে রাতের আধারে বিভিন্ন অনৈতিক কার্যক্রম চলে, ফলে বিদ্যালয়ে সার্বিক পড়াশুনার পরিবেশ বিঘিœত হচ্ছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমীগর হোসেন আমাদের বরিশাল ডটকমকে বলেন, ভবনটি ভাঙার ও নিলামের অনুমতি পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে সাংস্কৃতিক মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই নিলাম আহবান করে ভবনটি অপসারণ করা সম্ভব হবে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com