|
| | | | বামনায় ‘রণাঙ্গন ৭১’র মোড়ক উম্মোচন
বামনা :: মহান স্বাধীনতা দিবস-২০১৩ উপলক্ষে বরগুনার বামনা প্রেসক্লাবের উদ্দ্যোগে বিশেষ প্রকাশনা ‘রণাঙ্গন ৭১’র মোড়ক উম্মোচন করা হয়েছে। ২৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তজা আহসান মামুন, ডেপুটি এ্যাটর্নী জেনারেল এ্যাড. হারুন অর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রকাশিত রণাঙ্গন ৭১ এর মোড়ক উম্মোচন করেন।
এসময় বক্তব্য রাখেন- বামনা থানার অফিসার ইন চার্জ মো. মনিরুল ইসলাম, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত কবির হাওলাদার, রামনা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম জমাদ্দার, বামনা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পিন্টু, উপজেলার পরিষদের কর্মকর্তা ও বামনা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ । সভায় সভাপতিত্ব করেন বামনা প্রেসক্লাবের সভাপতি মো. ওবায়দুল কবির আকন্দ দুলাল।
বক্তারা বিগত দু বছর ধরে বামনা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় দিবসগুলোতে প্রকাশনা প্রকাশিত করায় প্রেসক্লাবের কলাকুশলীদের ধন্যবাদ দিয়ে বলেন, বামনা প্রেসক্লাব তাদের এই প্রকাশনার ধারা অব্যাহত রাখবেন ও বামনার সার্বিক উন্নয়নে উন্নয়ন সাংবাদিকতার দিকে মনোযোগী হওয়ার আহবান জানান। এছাড়া বক্তারা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
| |