Current Bangladesh Time
Friday September ২৫, ২০২৬ ৮:৩৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থীদের গনসংযোগে নতুন মুখ
৭ June ২০১৩ Friday ১:১৭:১১ PM
Print this E-mail this

বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থীদের গনসংযোগে নতুন মুখ


barisal-city-corporation-election বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনবরিশাল :: বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের গণসংযোগে ৬ জুন বৃহস্পতিবার ভিন্নমাত্রা দেখা গেছে। দিনভর মেয়র প্রার্থী হিরন-কামালের সাথে অনেক নতুন মুখ গণসংযোগে দেখা গেছে। প্রার্থীদের পক্ষে এসব নেতারা এর আগে কাজ না করলেও বৃহস্পতিবার হঠাৎ করেই প্রচারণায় নামেন।

বৃহস্পতিবার সকালে প্রথমবারের মত মেয়রপ্রার্থী কামালের আনারস মার্কার পক্ষে গণসংযোগে নামেন এবায়েদুল হক চাঁন। নগরীর ২৫ নম্বর ওয়ার্ড নির্বাচনী কার্যালয় থেকে একযোগে গণসংযোগ শুরু করেন মেয়রপ্রার্থী আহসান হাবীব কামাল ও এবায়েদুল হক চাঁন। পরবর্তীতে তারা রূপাতলী বাস টার্মিনাল, উম্মুক্ত বিশ্ববিদ্যালয় বরিশাল ক্যাম্পাস, দপদপিয়া ব্রিজ ও গ্যাসটারবাইন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তাদের সাথে ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন খান, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক যুগ্মসম্পাদক গোলাম আব্বাস চৌধুরী আলাল। দলের এসব শীর্ষ নেতারা প্রচারণায় নামায় গণসংযোগ অনেকাংশে সরব হয়ে ওঠে।

এদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী কামালের পক্ষে এমপি সরোয়ার নগরীর ১ নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুন স্কুল, লুৎফর রহমান সড়ক, ২৯ নম্বর ওয়ার্ডের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, বাসমালিক সমিতি, টেম্পুশ্রমিক ইউনিয়ন, বাসশ্রমিক ইউনয়নসহ ২০ নম্বর ওয়ার্ডের নথুল্লাবাদ হোসাইনিয়া মাদ্রাসা, বৈদ্যপাড়া ও বিএম কলেজ এলাকায় আনারস মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন।

অপরদিকে আ’লীগের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন নগরীর ১৪ ও ২৩ নং ওয়ার্ডে গনসংযোগ করেন। এছাড়া চহঠা এলাকায় উঠান বৈঠক এবং ৪ ও ৬ নং ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় সভা করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোহাম্মাদ ইউনুস এমপি, নাগরিক পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, অগ্রনী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার প্রমূখ।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com