Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ২:২০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » হিরনের ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
১১ June ২০১৩ Tuesday ১০:৪৬:০৮ PM
Print this E-mail this

বরিশালকে দেশের শ্রেষ্ঠ নগরী করার অঙ্গিকার

হিরনের ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা


hiron-television হিরনের নির্বাচনী ইশতেহারবরিশাল :: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আ’লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট-সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির মেয়রপ্রার্থী শওকত হোসেন হিরন ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ১১ জুন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে মেয়রপ্রার্থী হিরন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

মেয়র প্রার্থী হিরন তার লিখিত ইশতেহারে বলেন, আগামীতে তিনি মেয়র নির্বাচিত হলে নগরীর বর্ধিতাংশে অত্যাধুনিক পাক, খোলার মাঠ, কমমিউনিটি সেন্টার, শহর কেন্দ্রস্থলে নরী, শিশু ও প্রতিবন্ধীদের সুযোগ সুবিধার জন্য আলাদা মার্কেট, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেসরকারী হাসাপাতাল, শিশু হাসাপাতাল, বিএম কলেজ ক্যাম্পাস ও বিবির পুকুর পাড়ের পাবলিক স্কয়ারকে ওয়াইফাই জোন, কলোনীবাসীর (বস্তি) পুনর্বাসন, কর্মসংস্থান, বিশুদ্ধ খাবর পানি সরবরাহ, শিক্ষাঙ্গনে ভর্তি পরীক্ষা ও যে কোন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার অনিয়ম দূর, জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনগুলো নিয়োমিত পরিস্কার, খালগুলো সংস্কার, দখল মুক্ত, দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, বৃক্ষ রোপন করে সবুজ নগরীতে রুপান্তর করা আমার প্রধান লক্ষ্য।

নির্বাচনী ইশতেহারে আরো বলেন, আগামীতে আমি মেয়র নির্বাচিত হলে বরিশাল শহরকে দেশের রেলপথ, ভোলায় উৎপদিত গ্যাস বারিশালে পাইপের মাধ্যমে এনে গৃহস্থলী কাজে নগরবাসীকে গ্যাস সুবিধা, শিল্পকারখানা গড়ে তেলা, ইপিজেড স্থাপন, সিটি কপোরেশনের বহুতল বিশিষ্ট নতুন বভন নির্মাণ, গড়িয়ার পাড়ে বৃহত্তর বাস টার্মিনাল নির্মান ও কাশিপুরে ট্রাক টার্মিনাল নির্মান, সিটি বাস সাভিস’র সংখ্যা বৃদ্ধি, যানযট নিরশনে সদর রোডে উড়াল সেতু বা ফ্লাই ওভার নির্মান, কীর্তনখোলা নদীর তীরে রিং রোড স্থাপন করার পাশাপাশি বরিশাল নগর থেকে চাদাবাজ ও সন্ত্রাস নির্মাল করে শান্তি এবং সমৃদ্ধির শহরে রূপান্তর করব।

সম্মিলিত নাগরিক কমিটির আহবায়ক শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মাদ হানিফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্টানে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহম্মেদ এমপি, সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, সম্মিলিত নাগরিক কমিটির সদস্য সচিব মাহাবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, অগ্রণী ব্যাংক’র পরিচালক বলারাম পোদ্দার, কেন্দ্রিয় আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আফজাল হোসেন, সেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সাংসদ নূরনবী চৌধুরী শাওন, কেন্দ্রিয় আওয়ামীলীগের উপ কমিটির সহসম্পাদক খলিলুর রহমান, সহ সম্পাদক মানিরুজ্জামান মনির, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আফজালুল করিম প্রমুখ।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com