Current Bangladesh Time
Friday September ২৫, ২০২৬ ৬:৪৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » শেষ মুহুর্তে বরিশাল নির্বাচন কমিশন কার্যালয়ে উত্তেজনা
১৬ June ২০১৩ Sunday ১২:৩০:০২ AM
Print this E-mail this

শেষ মুহুর্তে বরিশাল নির্বাচন কমিশন কার্যালয়ে উত্তেজনা


election-commission-bangladesh নির্বাচন কমিশন বাংলাদেশবরিশাল :: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সকল কেন্দ্রের ফলাফল ঘোষণার পরও বিজয়ী প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করায় বরিশাল নির্বাচন কমিশন কার্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের চাপে কিছুক্ষণ পর নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা করা হলে উত্তেজনা প্রশমিত হয়।

১৫ জুন শনিবার রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো: মুজিবর রহমান সর্বশেষ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এবং এরপর তিনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১০০ কেন্দ্রের ফলাফলে ১৮ দলীয় জোট প্রার্থী আহসান হাবিব কামাল (আনারস প্রতীক)  তিরাশি হাজার ৭৫১ ভোট, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরন ছেষট্টি হাজার ৭৪১ ভোট ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী মাহবুবুল হক খান মামুন (দোয়াত-কলম) এক হাজার ৮০৭ ভোট পেয়েছেন বলে জানান।

কিন্তু এরপর তিনি কামালকে বিজয়ী ঘোষণা করে পরেরদিন বিকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে জানান। আর এর পরপরই উত্তেজিত হয়ে পরেন সেখানে উপস্থিত মেয়রপ্রার্থী কামালের নির্বাচনের প্রধান সমন্বয়ক সাংসদ মজিবর রহমান সরোয়ারসহ বিএনপি নেতাকর্মীরা। তারা এসময় রিটার্নিং কর্মকর্তাকে তাৎক্ষনিকভাবে ফলাফল ঘোষণা করার দাবি জানান। একপর্যায়ে সেখানে হাতাহাতির মত অপ্রীতিকর ঘটনাও ঘটে।

পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা মো: মুজিবর রহমান নিয়ম মোতাবেক সবকটি কেন্দ্রের ঘোষিত ফলাফলে মোট ভোটে এগিয়ে থাকা আহসান হাবিব কামালকে মেয়রপদে বিজয়ী ঘোষণা করেন। আর এরপরই শান্ত হয় নির্বাচন কমিশন কার্যালয়ের সাময়িক এ উত্তেজনা।

আহসান হাবিব কামালকে বিজয়ী ঘোষণার পর বিএনপি’র কর্মী-সমর্থকরা আনন্দ ও উল্লাস করে নির্বাচন কমিশন কার্যালয় ত্যাগ করেন।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com