Current Bangladesh Time
Friday July ৩, ২০২৬ ১০:০৬ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » ‘আলোচনার দরজা এখনো খোলা আছে, গণভবনে আসুন’
১৯ November ২০১৩ Tuesday ৯:৪১:০৬ PM
Print this E-mail this

‘আলোচনার দরজা এখনো খোলা আছে, গণভবনে আসুন’
সাইয়্যেদা লিজা, বিশেষ প্রতিনিধি


prime-minister-barguna প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘আলোচনার দরজা এখনো খোলা রয়েছে, গণভবনে আসেন, আলোচনা করি। আলোচনা করে ফয়সালা করি।’

মঙ্গলবার সকালে বরগুনার বামনা উপজেলায় আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি ও জামায়াত ইসলাম ধর্মের নামে রাজনীতি করে আর কাজের বেলায় উল্টো। তাঁরা এদেশের মানুষের কল্যান চায়না। আন্দোলনের নামে তাঁরা কোরআন শরীফ পুড়িয়েছে, বাইতুল মোকারম জাতীয় মসজিদে আগুন দিয়েছে, ২০ জন নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। কোরআন পোড়ানো, মানুষকে পুড়িয়ে হত্যা করা, মসজিদে আগুন দেওয়া – এটা কি কোনো মুসলমানের কাজ কাজ হতে পারে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামাত এখন আর আন্দোলনে মানুষ পায়না। তাই আন্দোলনের নামে বাসের ভিতরে ঘুমন্ত ড্রাইভার, এমনকি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে যাত্রীদের পুড়িয়ে হত্যা করছে। দাদীর সঙ্গে সুমী যাচ্ছে তাকেও পুড়িয়ে মেরেছে ওরা। হেফাজতের নামে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা এটা করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদের বিচারের ভার দিলাম।’

শেখ হাসিনা বলেন, ‘বিরোধী দলীয় নেত্রীকে আমি ফোন করে দাওয়াত দিলাম, আলোচনার প্রস্তাব দিয়ে বলেছি আসুন, আমরা আলোচনা করে ফয়সালা করি, দয়া করে হরতালের নামে আর মানুষ মারবেন না, দেশের ক্ষতি করবেন না। কিন্তু উনি হরতাল করবেন, মানুষ পুড়িয়ে মারবেন।’

বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ্য তিনি করেন, ‘বাসের ভিতরে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারা – এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের আন্দোলন? এই পুড়িয়ে মানুষ হত্যার রাজনীতি বন্ধ করুন।’

শেখ হাসিনা আরো বলেন, ‘আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি করে স্কুল ও কলেজ সরকারি করা হবে যাতে আমাদের ছেলেমেয়েরা অল্প খরচে লেখাপড়া করতে পারে। প্রতিটি উপজেলায় একটি করে কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করা হবে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আমরা জাতীয় শিক্ষানীতিমালা প্রণয়ন করেছি তাতে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করে দিয়েছি। মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থাও আওয়ামীলীগ সরকার করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কওমী শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা কোনো সরকারি অনুমোদন বা সনদ পায়না। যার ফলে কওমী মাদ্রাসার ছেলে-মেয়েরা কোনো চাকরি ও বিদেশে যাওয়ার সুযোগ পায়না। আমি একটা কমিশন গঠন করে দিয়েছিলাম সেই কমিশনকে দায়িত্ব দিয়েছি তাঁরা কওমী মাদ্রাসার কারিক্যুলাম ঠিক করে দেবেন। এবং এই কওমী মাদ্রাসার কারিক্যুলাম অনুযায়ী সরকার একটি কর্তৃপক্ষ ঠিক করে দেবেন। সেই কর্তৃপক্ষের মাধ্যমে সনদ বিতরণ হবে, এটা কোনো বাধ্যতামূলক নয়। যে সকল কওমী মাদ্রাসা ওই সনদ নিতে চায় তাঁরা ওই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সনদ নিতে পারবে। এটা সম্পূর্ণ ঐচ্ছিকভাবে রাখা হয়েছে, বাধ্যতামূলক নয়। যদিও এতে পক্ষে-বিপক্ষে মতামত আছে কিন্তু আমি আশাকরি আগামীতে সবাই মিলেমিশে বসে একমত হবে এবং আমরা কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের আমরা সরকারি স্বীকৃতির জন্য ব্যবস্থা করতে পারি। আওয়ামীলীগ সবসময় বিশ্বাস করে বাংলাদেশের সকল মানুষের ধর্ম পালনের সমান সুযোগ থাকবে।’

শেখ হাসিনা তাঁর ২৮ মিনিটের বক্তব্যে বর্তমান সরকারের আমলে নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ণনা দিয়ে আগামী নির্বাচনে পুনরায় নৌকায় ভোট চান।

সভায় মন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি নেত্রী জামায়াতকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চান। এজন্য তাঁরা পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআইর টাকায় এদেশে নিরিহ মানুষ হত্যার মতো জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে। পেছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায় । কিন্তু সেটা বাংলার মাটিতে হবে না।’

মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বিরোধী দল নির্বাচন বানচালের চেষ্টা করছে।’

তিনি বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ করে বলেন, ‘ষড়যন্ত্র করবেন না, তাতে কোনো লাভ কবে না, নির্বাচন নির্ধারিত সময়ে হবেই। সর্বদলীয় সরকার নির্বাচন নিরপেক্ষ করতে নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করবে।’

বামনা সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল ১১ টায় স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামীলীগের উপদেষ্ট কমিটির সদস্য ও মন্ত্রী আমির হোসেন আমু, তোয়ায়েল আহমেদ, সাবেক যুগ্ম সম্পদাক মাহবুবুল আলম হানিফ, নৌপরিবহণ মন্ত্রী শাহজাহান খান, হুইপ নূরে আলম চৌধুরি, স্থানীয় সাংসদ শহকত হাচানুর রহমান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু।

প্রধানমন্ত্রী এর আগে বামনায় ১৪ টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী দুপুর সোয়া ১২ টায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় যান এবং সেখানে রামনা চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্র বন্দরের উদ্বোধন করেন। বিকাল সাড়ে ৪ টায় তিনি বরগুনার নবগঠিত তালতলী উপজেলায় স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় বক্তৃতা দেন।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com