Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ১১:০৭ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » নাঙ্গুলী মাদ্রাসা দাখিল পরীক্ষায় সাফল্যের শীর্ষে
২১ May ২০১৪ Wednesday ৪:৪৪:৪৮ PM
Print this E-mail this

নাঙ্গুলী মাদ্রাসা দাখিল পরীক্ষায় সাফল্যের শীর্ষে
উপজেলা প্রতিনিধি, কাউখালী


nanguli-nesaria-fajil-madra নাঙ্গুলী মাদ্রাসা দাখিল পরীক্ষায় সাফল্যের শীর্ষেপিরোজপুরের কাউখালী উপজেলার মাদ্রাসা কেন্দ্রের দাখিল ২০১৪ পরীক্ষায় প্রাপ্ত ১৯টি এ+ এর মধ্যে ১৫টি এ+ অর্জন করেছে নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থীরা। তবে আশানুরূপ ফল করতে পারেনি  দারুচ্ছুন্নাত মাদ্রাসা।

এবছর দাখিল পরীক্ষায় সর্বমোট ২৩জন পরীক্ষার্থীর মধ্যে গোল্ডেন সহ ১৫টি এ+, ৫টি এ এবং ৩টি এ- সহ শতভাগ পাশ করেছে এই প্রতিষ্ঠানটিতে।

উত্তীর্ন শিক্ষার্থীরা জানিয়েছেন দক্ষ শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও পাঠদান, মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্জ্ব মাওলানা আব্দুল মতিন এর সুদক্ষ পরিচালনা, অভিভাবকদের প্রচেষ্ঠা ও সর্বপরি ছাত্রদের অক্লান্ত পরিশ্রমই এই সফলতা পেয়েছে।

কাউখালী উপজেলার এস,এস,সি ও দাখিল সমমানের পরীক্ষায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠান গুলির মধ্যে শতভাগ পাশ ও কৃতিত্বের জন্য উপজেলায় এবছর দৃষ্ঠান্ত স্থাপন করেছে অত্র প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি অধ্যক্ষ বলেন, শিক্ষকদের ও অভিভাবকদের কঠোর পরিশ্রমেই শিক্ষার্থীরা এই ভাল ফলাফল করেছে।

এ বছরের মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা। মোট পরীক্ষার্থী ছিল ২৪ জন। এর মধ্যে ১ জন দুটি পরীক্ষা দিয়ে অনুপস্থিত ছিল। বাকি ২৩ জনের মধ্যে ৪ জন ফেল, ১৩ জন এ গ্রেড ও ৬ জন এ- পেয়েছে। এ প্রতিষ্ঠানে শিক্ষকসহ মোট ২৭ জন স্টাফ কর্মরত থাকলেও ফলাফল খারাপ হওয়ায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com