Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৫:২৫ PM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » গুগল ডটকম ডটবিডির সমস্যার সমাধান
২০ December ২০১৬ Tuesday ৯:০৩:২৪ PM
Print this E-mail this

গুগল ডটকম ডটবিডির সমস্যার সমাধান
অনলাইন ডেস্ক


google-logo গুগল লোগোগুগল ডটকম ডটবিডি সাইটে আজ মঙ্গলবার সকাল থেকে সমস্যা হলে বেলা দুইটার দিকে সমাধান করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বরিশালসহ সারাদেশের অনেকেই এ সাইটে ঢুকতে পারছিলেন না বলে জানিয়েছিলেন।

ইন্টারনেট যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপের (বিডিনগ) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির জানান, শুধু ডটকম ডটবিডিসহ বেশ কয়েকটি সাইটে সমস্যা দেখা যায়। কারিগরি ভাষায় একে বলে ‘ডিএনএস ক্যাশ পয়জনিং’। সম্ভবত, ডটবিডি সার্ভার কম্প্রোমাইজ থেকে এটা হয়। এ সমস্যার কারণেই গুগল ডটকম ডটবিডি সাইটে ঢোকা যাচ্ছিল না।

‘ডিএনএস ক্যাশ পয়জনিং’ হচ্ছে ডিএনএসে একধরনের আক্রমণ, যাতে ইন্টারনেট ট্রাফিক ভুয়া সাইটে চলে যায়।

বিটিসিএলের জনসংযোগ বিভাগের পরিচালক মীর মো. মোরশেদ জানান, কিছুটা সমস্যা হয়েছিল। সেটি বিটিসিএলের কারিগরি দল বুঝতে পারার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। বেলা দুইটার পর থেকে আর কোনো সমস্যা হচ্ছে না।

আরো পড়ুন…
বরিশালসহ সারাদেশে গুগল ডটকম ডটবিডিতে সমস্যা


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com