Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৫:৪০ PM
Barisal News
Latest News
Home » পর্যটন » সংবাদ বিজ্ঞপ্তি » ১ মার্চ থেকে মালয়শিয়ায় ডানা মেলছে ইউএস-বাংলা
২৩ January ২০১৭ Monday ৬:২৫:৪৩ PM
Print this E-mail this

১ মার্চ থেকে মালয়শিয়ায় ডানা মেলছে ইউএস-বাংলা
সংবাদ বিজ্ঞপ্তি


us-bangla-airlines-barisal-dhaka-flight ইউএস বাংলা এয়ারলাইন্স বরিশাল-ঢাকা রুট ড্যাশ-৮ কিউ-৪০০আগামী ১ মার্চ থেকে মালয়শিয়ার রাজধানী কুয়ালা লামপুরে ঢাকা থেকে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচ দিন ঢাকা থেকে কুয়ালা লামপুর রুটে ফ্লাইট পরিচালিত হবে।

আজ সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-কুয়ালা লামপুর রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ম ভাড়া ১৮ হাজার ১২২ টাকা এবং রিটার্ন ভাড়া ২৫ হাজার ১২০ টাকা নির্ধারন করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।

প্রাথমিকভাবে ঢাকা থেকে শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন সপ্তাহে পাঁচটি ফ্লাইট ঢাকা থেকে রাত ৮ টায় কুয়ালা লামপুর এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কুয়ালা লামপুরে স্থানীয় সময় রাত ২টায় পৌছাবে। এছাড়া কুয়ালা লামপুর থেকে শনি ও রবিবার ব্যতীত প্রতিদিন স্থানীয় সময় রাত ৩ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবে।

ঢাকা-কুয়ালা লামপুর-ঢাকা রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ৮টি বিজনেস ক্লাস, ১৫৬টি ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা রয়েছে। স্বল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর, দোহা, গুয়াংজু, রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। ফেব্রুয়ারী মাসের মধ্যে আরো একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ইউএস-বাংলা এয়ালাইন্সের বিমান বহরে যুক্ত হতে যাচ্ছে।

১৭ জুলাই ২০১৪ সালে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে সকল অভ্যন্তরীণ রুট ছাড়াও আঞ্চলিক রুট কাঠমুন্ডু ও কলকাতা এবং মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য মাস্কাটে ফ্লাইট পরিচালনা করছে। সপ্তাহে প্রায় ২০০টির অধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে ইউএস-বাংলা। যাত্রা শুরু করার পর আড়াই বছরে প্রায় ২০ হাজার ফ্লাইট পরিচালনা করেছে, যা বাংলাদেশে বিমান চলাচলের ইতিহাসে একটি রেকর্ড।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com