Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১০:১৮ AM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ পাচ্ছেন?
১৫ April ২০১৭ Saturday ৫:৩১:০৩ PM
Print this E-mail this

ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ পাচ্ছেন?
অনলাইন ডেস্ক


facebook-logo-two-people ফেসবুকআজ শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই অ্যাকাউন্ট বন্ধ পাচ্ছেন। এখন বন্ধ হওয়া অ্যাকাউন্ট চালু করতে যাচাই (ভেরিফিকেশন) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলছে ফেসবুক।

জাতীয় পরিচয়পত্র, মেইল ঠিকানা ও অ্যাকাউন্ট নাম ফেসবুকের কাছে পাঠিয়ে তা পর্যালোচনার জন্য জমা দিতে বলা হচ্ছে। হেল্প সেন্টারে গিয়ে ‘সাবমিট অ্যান আপিল’ লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিলে তা পর্যবেক্ষণে রাখছে ফেসবুক।

ফেসবুক সিকিউরিটি টিমের এক পোস্টে বলা হয়েছে, ভুয়া অ্যাকাউন্ট ঠেকানোর কার্যকর উপায় হিসেবে উন্নত ব্যবস্থা নিয়েছে ফেসবুক। এ ক্ষেত্রটিকে উন্নত করলে ফেসবুক কমিউনিটি উন্নত হবে। এটা বিজ্ঞাপনদাতা, প্রকাশক, সহযোগীসহ সবার কাজে আসবে।

ছয় মাস ধরে চলা ‘স্প্যাম অপারেশনের’ একটি নতুন পদক্ষেপ আজ শনিবার গ্রহণ করার কথা বলেছে ফেসবুক। ফেসবুকের প্রটেক্ট অ্যান্ড কেয়ার টিমের কারিগরি প্রোগ্রাম ব্যবস্থাপক শবনম শেখ এক ব্লগ পোস্টে বলেছেন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সৌদি আরবসহ অন্যান্য কয়েকটি দেশ থেকে আসা ভুয়া লাইক ও মন্তব্য ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com