Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৮:১০ AM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » সূর্যকে ‘ছুঁতে’ যাচ্ছে মানবসভ্যতা!
১ June ২০১৭ Thursday ১:২১:০৯ AM
Print this E-mail this

সূর্যকে ‘ছুঁতে’ যাচ্ছে মানবসভ্যতা!
অনলাইন ডেস্ক


সূর্যকে ‘ছুঁতে’ যাচ্ছে মানবসভ্যতা!

ছবি: নাসা

সরাসরি সূর্যকে ছুঁতে যাচ্ছে মানবসভ্যতা! এই প্রথম সরাসরি সূর্যের বায়ুমণ্ডল বা ‘করোনা’য় ঢুকে যাবে কোনও মহাকাশযান।

সূর্যের পিঠ থেকে মাত্র ৪০ লক্ষ মাইল দূরে ‘করোনা’য় একটি কক্ষপথে পৌঁছে যাবে নাসার রোবটিক মহাকাশযান ‘সোলার প্রোব প্লাস’(এসপিপি)। এর আগে সূর্যের কাছাকাছি পৌঁছনোর দুঃসাহস দেখাতে পেরেছিল আর যে সব মহাকাশযান, তাদের চেয়ে ৭ গুণ বেশি কাছাকাছি পৌঁছে যাবে এই সোলার প্রো‌ব প্লাস। ফলে, অসম্ভব রকমের তাপে তাকে ঝলসে যেতে হবে প্রতি মুহূর্তে।

বুধবার (৩১ মে) ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন খবরে আরো বলা হয়, বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় নাসার তরফে ওই দুঃসাহসিক অভিযানের কথা ঘোষণা করা হয় শিকাগো বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম এখহার্ডট রিসার্চ সেন্টার অডিটোরিয়ামে।

সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ওয়াশিংটনের নাসা সায়েন্স মিশন ডায়রেক্টটরেটের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর টমাস ঝুরবুশেন, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিশন প্রজেক্ট সায়েন্টিস্ট নিকোলে ফক্স, শিকাগো বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ইউজিন পার্কার ও অধ্যাপক এরিক আইজ্যাক্স এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের ফিজিকাল সায়েন্স ডিভিশনের ডিন রকি কোল্ব।

প্রতিবেদনে আরো বলা হয়, নাসা এই অভিযানটির নাম দিয়েছে বিশিষ্ট সৌর পদার্থবিদ ইউজিন পার্কারের নামেই। পার্কার সোলার প্রোব। নাসার তরফে খবর, ২০১৮-র ৩১ জুলাই থেকে ১৯ অগস্টের মধ্যে সূর্যকে ছুঁতে পৃথিবী থেকে রওনা হয়ে যাবে সোলার প্রোব প্লাস। কেপ কানাভেরাল থেকে ডেল্টা ফোর রকেটের পিঠে চাপিয়ে সোলার প্রোব প্লাসকে পাঠানো হবে সূর্যের মুলুকে।

বুধকে পাশ কাটিয়ে তা সূর্যের বায়ুমণ্ডলে ঢুকে পড়বে আজ থেকে ঠিক সাত বছর পর, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর। তার আগে পৃথিবী থেকে রওনা হয়ে সোলার প্রোব প্লাস বুধের কাছাকাছি প্রথম পৌঁছবে ২০১৮-র ২৭ সেপ্টেম্বর। আর সোলার প্রোব প্লাস সূর্যের মুলুকে ঢুকে পড়ার আগে বুধকে শেষ বারের জন্য টা টা জানাবে ২০২৪ সালের ৩১ অক্টোবর।

সোলার প্রোব প্লাস প্রকল্পে জড়িত মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সোলার ফিজিক্স বিভাগের অধ্যাপক ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘উৎক্ষেপণের সময় ওই মহাকাশযানটির ওজন থাকবে ৬১০ কেজি। একটা বড় গাড়ির মতো চেহারা ওই সোলার প্রোব প্লাসের। করোনায় সূর্যের কক্ষপথে পৌঁছে মহাকাশযানটি দৌড়বে সেকেন্ডে ২০০ কিলোমিটার বা ১২০ মাইল গতিবেগে। সূর্যের তাপ আর সৌর বিকিরণের হাত থেকে বাঁচাতে থাকবে সোলার প্রোব প্লাসের ‘হিট শিল্ড’। যাকে সহ্য করতে হবে প্রায় ১৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।’’

মিশন প্রোজেক্ট সায়েন্টিস্ট, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলা ফক্স আনন্দবাজারকে জানিয়েছেন, ‘‘সৌরবায়ু (সোলার উইন্ড), সৌরঝড় (সোলার স্টর্ম) ও করোনাল মাস ইজেকশনের (সিএমই) মতো কিছু ঘটনা রয়েছে যা মানবসভ্যতার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তাদের উৎস বা মতিগতি সম্পর্কে আমাদের এখনও ততটা ধারণা নেই। যা থাকলে আমরা সভ্যতাকে বাঁচানোর প্রস্তুতি নিতে পারি, নিরাপত্তার ব্যবস্থা করতে পারি। এই অভিযান বিজ্ঞানীদের সামনে সেই সুযোগটা এনে দেবে।’’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com