Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:৩৫ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » সন্তানটির জন্মদাতা পিতা কে?
২২ March ২০১৮ Thursday ২:২২:৩০ PM
Print this E-mail this

সন্তানটির জন্মদাতা পিতা কে?
বামনা প্রতিবেদক


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রমানসিক ভারসম্যহীন হাফিজার কোলে ফুটফুটে একটি ছেলে সন্তান। একপা দুপা করে মায়ের পিছন পিছন হাটে ওই অবুঝ শিশুটি। কখনো হাটতে হাটতে শিশুটি ক্লান্ত হয়ে বসে পরে রাস্তায়। মা হাফিজা কিছুদুর গিয়ে যখন ছেলেকে না পায় দৌড়ে ছুটে আসে নিজের নাড়ী ছেড়াধন শিশুটির কাছে। কোলে তুলে নিয়ে আবার চলা শুরু করে। রাস্তায় ফেলে দেওয়া নষ্ট ও উচ্ছিস্ট খাবার হাফিজা নিজেও খায় আবার সন্তানটিকেও খেতে দেয়। কিন্তু হাফিজা নিজেও জানেনা এই শিশুটির বাবা কে? কে তার সঠিক জন্মদাতা পিতা?

বরগুনা জেলার বামনা উপজেলা শহরে দুই বছরের একটি শিশু সন্তান নিয়ে ঘুরে বেড়ায় মানসিক ভারসম্যহীন হাফিজা বেগম (২৬)।

বামনা উপজেলার ইউনিয়ন পরিষদের সামনে গত একমাস ধরে একটি খোলা মাঠে ঘুপরী ঘর বানিয়ে সন্তানকে নিয়ে বসবাস শুরু করে হাফিজা বেগম। কখনো খেতে পায় আবার কখনো না খেয়ে দিনরাত্রী যাপন করে তিনি। এ হৃদয়বিদারক বিষয়টি স্থানীয় কিছু মানুষকে নাড়া দিলে তারা থানা পুলিশকে অবহিত করেন। পরে বামনা থানা পুলিশ হাফিজা ও তার সন্তানকে ওই ঘুপরী ঘর থেকে উদ্ধার করে বামনা থানায় নিয়ে আসে।

বামনা থানা পুলিশ জানায়, মনসিক ভারষম্যহীন হাফিজাকে জিজ্ঞাসাবাদ করলে তার স্বামীর নাম সঠিক বলতে পারেনি। তবে তার বাবার বাড়ী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চন্দ্রকান্দা গ্রামে ও বাবার নাম মন্নান দফাদার এইটুকু বলতে পারেন। তবে তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। ওই ফোনের সূত্রধরে তাকে তার বাবার বাড়ি চন্দ্রকান্দা গ্রামে সোমবার (১৯ মার্চ) সকালে পৌছে দেওয়া হয়েছে।

বামনা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান জানান, খাদ্য-বস্ত্রহীন রোদের তাপে ওই গৃহবধূ তার সন্তানসহ চরম মানবেতর জীবন জাপন করছিলো। মা ছেলের এমন মানবেতর জীবন দেখে স্থানীয় অনেকেই ব্যতিথ হন। মানবিক কেউ কেউ তাদের খাদ্য ও বস্ত্র সহায়তা দেন। কিন্তু এভাবে কতদিন চলবে তার জীবন? বামনা থানা পুলিশ তাকে তার বাবার বাড়িতে পৌছে দেওয়ায় পুলিশের প্রতি মানুষের আস্থ্য বেড়েছে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বক্কর সিদ্দিকী জানান, মানকি ভারসম্যহীন হাফিজা প্রায়ই আমার মোবাইল ফোনে কলদিতো। তবে শুধু কান্নাকাটি ছারা আর কিছুই শোনা যেতো না। পরে তাকে আর খুজে না পাওয়ায় এ বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া যায়নি। পুলিশের উদ্যোগে তাকে বাবার বাড়ীতে তুলে দেওয়া হয়েছে। এটি একটি প্রশংসনীয় পুলিশের মানবিক উদ্যোগ। তার খোঁজ নিয়ে উপজেলা পরিষদ থেকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। আমার মনে হয় মানষিক ভারসম্যহীন হওয়ায় আত্ময়ী স্বজনরা তাকে ঘর থেকে বেড় করে দিয়েছে।

বামনা থানার ওসি জি এম শাহ নেওয়াজ বলেন, আমাকে ওই মানসিক ভারসম্যহীন হাফিজার সন্ধান দেওয়ার পর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে বরগুনা জেলা পুলিশ সুপার বিজয় বসাক স্যারের পরামর্শে তাকে তার বাবার বাড়ী মির্জাগঞ্জের চন্দ্রকান্দায় পৌছে দেওয়া হয়েছে। তবে তার স্বামী কে তা জানা সম্ভব হয়নি। এমনকি ওই সন্তানটির পিতা কে তা ও সে বলতে পারছেনা।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com