Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ১০:৪২ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » সড়ক ধ্বসে যোগাযোগ বিছিন্ন কয়েক গ্রামের মানুষ
২৩ October ২০২৪ Wednesday ৩:৫৪:২৩ PM
Print this E-mail this

সড়ক ধ্বসে যোগাযোগ বিছিন্ন কয়েক গ্রামের মানুষ


নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের তেমুখি-অনুরাগ বাজার সড়ক ধ্বসে যোগাযোগ বিছিন্ন রয়েছে কয়েক গ্রামের মানুষ।

মঙ্গলবার(২২ অক্টোবর) সকালে সড়কটির একটি অংশ(প্রায় ১০ ফুট) ধ্বসে পুরোপুরি বিছিন্ন হয়ে যায়। এতে ওই এলাকার সাধারণ মানুষজন চরম ভোগান্তিতে পরেছেন।

দপদপিয়া নলছিটি সড়কের তেমুখি থেকে শুরু হয়ে সড়কটি অনুরাগ বাজার পর্যন্ত বিস্তৃত। এর মাঝেই রয়েছে একটি মাদ্রাসা ও একটি প্রাথমিক বিদ্যালয়। 

স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ খান জানান, সড়কটি যেখান থেকে ধ্বসে গিয়েছে সেখানে সড়কটির নিচ দিয়ে একটি সিমেন্ট দিয়ে তৈরি পাইপ দেয়া ছিল। পাশ্ববর্তী কৃষি জমিতে পানি আসা যাওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল কিন্তু পাইপের পাশে ফাঁকা জায়গা দিয়ে পানি আসা যাওয়ার কারণে মাটি সড়ে গিয়ে সড়কটির এই অংশ ধ্বসে যায়। 

আরেকজন বাসিন্দা নলছিটি সরকারি ডিগ্রি কলেজের ছাত্র নাসিফ খান জানান, এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার খানেক লোক চলাফেরা করে। অনুরাগ বাজারে যাওয়ার জন্য ভাঙাদৌলা, কান্ডপাশা ও ফরাসিনা গ্রামের লোকজন এই সড়কটি ব্যবহার করেন। এখন তারা চরম ভোগান্তিতে পরেছেন। আমরা নিজেরা কলাগাছ দিয়ে লোক চলাচলের ব্যবস্থা করলেও সবাই ব্যবহার করতে পারছেন না। গাড়ী চলাচল সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। 

এ ব্যাপারে পৌর প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন,খবর পেয়ে গিয়েছিলাম। সড়কটি খুব দ্রুত সংষ্কার করার ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com