Home » জাতীয় » সংবাদ শিরোনাম » ফয়জুল করীমকে মেয়র ঘোষণা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
২৫ May ২০২৫ Sunday ১২:৫৪:০৭ AM
ফয়জুল করীমকে মেয়র ঘোষণা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
আমাদের বরিশাল ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবি জানিয়েছে ‘আমরা ঢাকাস্থ বরিশালবাসী’।
শনিবার (২৪মে) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্টিথ এক মানববন্ধন থেকে এই দাবি তোলা হয়। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে আলোচিত অ্যাক্টিভিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক বলেন, ‘বরিশালে মুফতী ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করুন। এটা তার অধিকার।’
ঢাকা ও চট্টগ্রামে মেয়র ঘোষণার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘অনতিবিলম্বে তাকে মেয়র ঘোষণা করা না হলে আমরা ঢাকাস্থ বরিশালবাসী আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবো।’
‘আমরা ঢাকাস্থ বরিশালবাসী’র সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য দেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আমরা বরিশালবাসীর যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ ইলিয়াস হাসান, বরিশাল বিভাগীয় উন্নয়ন পরিষদের মহাসচিব হাফেজ সিদ্দিকুর রহমান, আমরা বরিশালবাসীর যুগ্ম সমন্বয়ক হাছিব আর রহমান, ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের মহাসচিব মুফতি তানিম হাসান মাহমুদী, বাংলাদেশ কাজী সমিতির যুগ্ম মহাসচিব মাওলানা কাজী মামুনুর রশীদ, ফিউচার বাংলাদেশের চেয়ারম্যান মুফতী আহমাদুল্লাহ আব্বাস প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে পুলিশ
আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন : বিরোধীদলীয় নেতা
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন