Current Bangladesh Time
Thursday September ১৭, ২০২৬ ৯:৩৬ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » ছাত্রলীগের নাজিরপুরের সভাপতি ভাইসহ ঢাকায় গ্রেফতার
২০ October ২০২৫ Monday ১১:০৮:৩১ PM
Print this E-mail this

ছাত্রলীগের নাজিরপুরের সভাপতি ভাইসহ ঢাকায় গ্রেফতার


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নাজিরপুর উপজেলা সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩০) ও তার ভাই জানেবুল ইসলাম চৌধুরী ঠান্ডুকে (৩২) ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) ভোররাতে তাদের ঢাকার মিরপুর কাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে মিরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত তরিকুল ইসলাম চৌধুরী তাপস নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তার সহোদর জানেবুল ইসলাম চৌধুরী ঠান্ডু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তারা উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম ছোট বুইচাকাঠী গ্রামের মৃত হাবিবুর রহমান চৌধুরীর ছেলে।

এ বিষয়ে তাদের মেজো ভাই নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু বলেন, ছাত্রলীগ সভাপতি তাপস ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ঢাকায় থাকতেন। দীর্ঘ দিন তার সঙ্গে কোনো যোগাযোগ নাই। শুনেছি কয়েক দিন আগে ছোট ভাই ঠান্ডু টাকা দিতে তার কাছে ঢাকায় যায়। সেই উপলক্ষে ছোট দুই ভাই মিরপুরের  কাজীপাড়া এলাকায় তাদের এক ভাগ্নের বাসায় রাতে থাকে। সেখান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নাজিরপুরের সভাপতি তরিকুল ইসলাম তাপসের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com