ঝালকাঠিতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন মসজিদ থেকে আসা মুসল্লিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মুসল্লিরা।
জানাজায় অংশগ্রহণকারীরা হাদির অকাল মৃত্যুকে পরিবার ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)