Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
২২ May ২০২৬ Friday ৬:০৪:৪৬ PM
গলাচিপায় মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার লামনা এলাকার মৃধা বাড়ির বাসিন্দা নাসিমা বেগম নামে এক নারী নিখোঁজ হয়েছেন। তিনি শামস উদ্দিন মৃধার মেয়ে এবং বাহাউদ্দিন মৃধা (খোকন)-এর ছোট বোন।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকাল প্রায় ১০টার দিকে নাসিমা বেগম কলাগাছিয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
স্বজনরা জানান, নাসিমা বেগম কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ : ০১৭৩৫-৫৯১৯৯৫
পরিবারের দাবি, দ্রুত তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি