Current Bangladesh Time
Thursday July ২, ২০২৬ ৮:৪৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে কৃষকদের মাঝে আমন প্রণোদনা বিতরণ
২ July ২০২৬ Thursday ৪:৪৭:৪৭ PM
Print this E-mail this

বাউফলে কৃষকদের মাঝে আমন প্রণোদনা বিতরণ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর বাউফল উপজেলায় চলতি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার কৃষকের মাঝে উফশী আমন ধান চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৫ কেজি করে উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
এছাড়া বিভিন্ন ধরনের চারা বিতরণ কর্মসূচির আওতায় ১ হাজার ৫০৫ জন কৃষক এবং মরিচ চাষ সম্প্রসারণ কর্মসূচির আওতায় ৩৫০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) বলেন, কৃষিকে আরও উৎপাদনমুখী ও লাভজনক করতে সরকার ধারাবাহিকভাবে কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে। কৃষকদের এসব উপকরণ সঠিকভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মদ বলেন, সরকারি প্রণোদনার মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা। তিনি কৃষকদের সময়মতো বীজ ও সার ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা শরফ উদ্দিন বেগের ইন্তেকাল
প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com