পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাউফল উপজেলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কালাইয়া বন্দরে কালাইয়া রব্বানিয়া কামিল মাদরাসার উদ্দ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। র্যালিটি সকাল ১০টায় মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। এ সময় তাদের হাতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ¯েøাগান ও শুভেচ্ছাবাণী সংবলিত ব্যানার দেখা যায়। ‘নারায়ে তাকবির, নারায়ে রিসালাত’সহ বিভিন্ন ¯েøাগানে মুখর হয়ে ওঠে। র্যালি চলাকালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা