Home » উজিরপুর » বরিশাল » নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে উজিরপুরে সাংস্কৃতিক আয়োজন
১৫ September ২০২৬ Tuesday ১০:২৮:৪৮ PM
নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে উজিরপুরে সাংস্কৃতিক আয়োজন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি ::
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বরিশালের উজিরপুরে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উজিরপুর শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, জাসাস বরিশাল জেলা সাধারণ সম্পাদক আহমেদুল কবির বিপ্লবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের মূল চেতনা ছিল সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতা। ধর্ম-বর্ণের বিভেদ, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান আজও সমাজের জন্য প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে নজরুলের এই মানবিক ও সাম্যের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু