Current Bangladesh Time
Friday October ২, ২০২৬ ৫:০৭ AM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » বরিশাল » ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
১ October ২০২৬ Thursday ৯:০২:২৭ PM
Print this E-mail this

ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ


ক্রিড়া প্রতিনিধি:

বরিশালে কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের পুনঃসংস্কার কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। ডিসেম্বরে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগেই কাজ সম্পূর্ণ করে মাঠ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি স্টেডিয়ামের মাঠ, মাঠসংলগ্ন বিভিন্ন স্থাপনা ও সংশ্লিষ্ট ভবনগুলো ঘুরে দেখেন। সংস্কারকাজের অগ্রগতি এবং মাঠ হস্তান্তরের প্রস্তুতি সম্পর্কেও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন শাহনিয়ান তানিম।

এসময় শাহনিয়ান তানিম বলেন, স্টেডিয়ামের সংস্কার কাজসহ আনুষঙ্গিক সব কাজ আরও আগেই শেষ হওয়ার কথা ছিল। তবে এ জন্য আমি কাউকে দোষারোপ করতে চাই না। এখন মাঠ হস্তান্তর কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে।

ডিসেম্বরের শেষে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আরও বলেন, ‘ডিসেম্বরে টুর্নামেন্টের বেশির ভাগ খেলা বরিশালে হোক, সেটাই আমরা চাই। নতুন স্টেডিয়াম হিসেবে আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছি।’

তিনি আরও বলেন, ‘যেসব জায়গায় নতুন স্টেডিয়াম হয়েছে, সেসব স্টেডিয়ামেই জাতীয় পর্যায়ের খেলা পাওয়ার দাবিদার। বরিশালে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ক্রিকেট ফেরানোর বিষয়েও বিসিবি কাজ করছে।’ 

শাহনিয়ান তানিম বলেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, বরিশালে আমরা বাংলাদেশের ক্রিকেট আনতে চাই। সেদিক বিবেচনা করেই আমরা কাজ করছি।’

পরিদর্শনকালে জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের সংস্কার শেষ হলে সেখানে জাতীয় পর্যায়ের ক্রিকেট আয়োজনের পাশাপাশি নিয়মিত বড় পরিসরে ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
বরিশাল স্টেডিয়ামে ফিরছে ক্রিকেটের বড় আসর
গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতল বরিশালের দাড়িয়াল মিয়া প্রাথমিক বিদ্যালয়
বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com