Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় পূজামণ্ডপে বিএনপি নেতা কামাল মুন্সির আর্থিক অনুদান
৯ October ২০২৬ Friday ৭:২৩:৫৮ PM
মঠবাড়িয়ায় পূজামণ্ডপে বিএনপি নেতা কামাল মুন্সির আর্থিক অনুদান
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চারটি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি নেতা নাজমুল হোসেন কামাল মুন্সি। তিনি মঠবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিক দলের সভাপতি।
মন্দির কমিটির নেতাদের মধ্যে শ্রী শ্রী নির্মলচাঁদ ঠাকুরবাড়ি সার্বজনীন দুর্গামন্দিরের সভাপতি নির্মলচাঁদ ঠাকুর ও সম্পাদক রতন হাওলাদার। সবুজ নগরের মুক্তিযোদ্ধা কুমুদ সমাদ্দার বাড়ি দুর্গামন্দিরের সভাপতি কলিঙ্গ সমাদ্দার ও সম্পাদক রিপন হাওলাদার। আন্ধারমানিক ওঝাবাড়ি দুর্গামন্দিরের সভাপতি বাদল চন্দ্র ওঝা ও সাধারণ সম্পাদক প্রবীর বল। বক্সিরঘটি চোরা মহেন্দ্রনাথ দাসের বাড়ি দুর্গামন্দিরের সভাপতি নির্মল দাস ও সাধারণ সম্পাদক বিপ্লব দাস।
এদিকে, মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রতন কর্মকার এবং কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি বিমল কর্মকার ও সাধারণ সম্পাদক তপন কর্মকার।
দুর্গাপূজা উপলক্ষে চারটি মন্দিরে আর্থিক অনুদান দেওয়ার মাধ্যমে ধর্মীয় উৎসব উদ্যাপনে সহযোগিতা করেছেন বিএনপি নেতা নাজমুল হোসেন কামাল মুন্সি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি