Current Bangladesh Time
Saturday July ৪, ২০২৬ ২:৪১ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » সংবাদ শিরোনাম » বামনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
২৪ March ২০১৩ Sunday ৫:৪২:৪৯ PM
Print this E-mail this

বামনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
মনোতোষ হাওলাদার


road-accident সড়ক দুর্ঘটনাবামনা :: বরগুনার বামনা উপজেলার আমুয়া- কাকচিড়া সড়কে ২৪ মার্চ রোববার সকাল ১০টায় নুরে আলম খানের বাড়ির সামনে একটি ছয় চাকার মালবাহী ট্রলীর সাথে মটরসাইকেল ও যাত্রীবাহী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিন ডৌয়াতলা গ্রামের নুরে আলম খানের বাড়ির সামনের আমূয়া- কাকচিড়া সড়কে কাকচিড়া থেকে আসা একটি অবৈধ মালবাহী ট্রলীর ইঞ্জিনের সাথে বাঁধা পিছনের কভারের লক ছিড়ে গিয়ে উল্টো দিক থেকে আসা  একটি মটরসাইকেল ও একটি যাত্রীবাহী মাহেন্দ্রকে ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী কাকচিড়া গ্রামের সৈয়দ আলী খান( ৫০), মোস্তফা মৃধা (৫২) ও মটরসাইকেল চালক মাসুদ(২৫) গুরুতর আহত হয়।

আহতদের এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নেওয়ার পথে আরোহী ২ জনের মৃত্যু ঘটে এবং মটর সাইকেল চালককে বরিশাল শেবাচিম  হাসপাতালে ভর্তি করানো হয়। বামনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলীটিকে আটক করেছে তবে ট্রলীর চালক উপজেলার লেমুয়া গ্রামের মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী দক্ষিন ডৌয়াতলা গ্রামের মো. রুবেল জানান, এই ট্রলীগুলো অবৈধ তার উপর ধারণ ক্ষমতার অধিকমাল বহন করায় এই দুর্ঘটনাটি ঘটেছে। বামনা উপজেলার সর্বত্র এই অবৈধ যন্ত্রটি চলায় রাস্তাঘাট বিপর্যস্ত হয়ে পরেছে। অথচ প্রশাসন এই ট্রলীগুলো বন্ধে কোন উদ্যোগ নিচ্ছেনা। তিনি আরো বলেন, প্রশাসনের কর্তাব্যাক্তিরা ও পুলিশ প্রতিমাসে তাদের কাছ থেকে মাসোহারা নিয়ে এই যানটি চলাচলে বৈধতা দিয়েছে।

এব্যাপারে বামনা থানার অফিসার ইন চার্জ মনিরুজ্জামান আমাদের বরিশাল ডটকমকে বলেন, আমরা নিহতদের পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। ঘটনাটি শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলীটিকে আটক করেছি।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com