Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৭:৪৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » সংবাদ শিরোনাম » বরিশালের কৃষি ক্ষেত্রে এক নতুন সংযোজনঃ আঙ্গুর ফল
২৮ May ২০১১ Saturday ৯:৪৯:০২ AM
Print this E-mail this

বরিশালের কৃষি ক্ষেত্রে এক নতুন সংযোজনঃ আঙ্গুর ফল


বরিশালে আঙ্গুর ফল

নিজের চাষ করা আঙ্গুর ফলের পাশে সিরাজ খন্দকার (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরিশাল, ২৮ মে (রাধা রাণী দত্ত/আমাদের বরিশাল ডটকম): বরিশালের মুলাদী উপজেলায় শখের বসে আঙ্গুর ফল চাষ করে সফল হয়েছেন সিরাজ খন্দকার। মুলাদী পৌরসভার ৩নং ওয়ার্ডের সিরাজ খন্দকার বাড়ীতে এই প্রথম আঙ্গুর ফলের চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

জানাগেছে, মুলাদী উপজেলায় কয়েক বছর ধরে বিভিন্ন এলাকায় আঙ্গুর গাছ লাগানো হচ্ছে এবং গাছগুলো বেশ বড় হয় কিন্তু গাছে কোন ফল ধরেনি। এ বছর এই প্রথম উপজেলার মধ্যে আঙ্গুর গাছে ফল ধরেছে।

সিরাজ খন্দকার জানায়, প্রায় ২ বছর ধরে তিনি আঙ্গুর গাছ চাষ করে আসছে। প্রথম বার গাছ বড় হলেও ফল ধরেনি। পরবর্তী বছরে গাছ লাগানোর হাল ছেড়ে না দিয়ে জেলার স্বরূপকাঠী বাজার থেকে পুনরায় ৩শত টাকায় একটি গাছ ক্রয় করে ঘরের পাশে রোপন করে। বর্তমানে গাছটিতে প্রায় প্রচুর পরিমানে থোকায় থোকায় আঙ্গুর  ফল ধরেছে। ফলগুলো বড় এবং রসালো। সার্বক্ষণিক আমি ও আমার ছেলে মোঃ ফরহাদ খন্দকার গাছটির পরিচর্যা করেছি। আঙ্গুর গাছের ফল দেখার জন্য প্রতিদিন লোকের ভীড় থাকে।

কৃষি অফিসের সহযোগিতা ছাড়াই স্বাভাবিক নিয়মেই গাছের গোড়ায় পানি, গোবর, ইটের সুড়কি ও সার দিয়েই পরিচর্যা করে যাচ্ছি। এ যাবৎ পোকা মাকড়ে গাছ ও ফলের কোন ক্ষতি করেনি বলে জানান।

সরকারী ও বেসরকারী ভাবে চাষীদের মধ্যে আঙ্গুর চাষের প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে সহযোগিতা করা হলে অল্প সময়ে আর্থিক লাভবান এবং গ্রামের বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে বলে মনে করেন উদ্যাক্তা সিরাজ খন্দকার।

জেলা কৃষিকর্মকর্তা দেবাংশু কুমার সাহা বলেন শুনেছি মুলাদীতে আঙ্গুর ফল চাষ করে সিরাজ খন্দকার সফল হয়েছে। তবে এখন পর্যন্ত তার বাড়িতে যাওয়া হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তাকে মৌখিকভাবে বলা হয়েছে সিরাজ খন্দকার বাড়িতে গিয়ে তাকে সার্বিকভাব পরামর্শ দিয়ে সহযোগীতা করার জন্য।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/রারা/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com