|
| | | | বামনায় রেজিস্ট্রেশনবিহীন যান বৃদ্ধি উপজেলা প্রতিনিধি, বামনা
বামনা উপজেলার সর্বএ ইঞ্জিনচালিত ভ্যান গাড়ির ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। উপজেলা শহরের ব্যস্ততম সড়ক থেকে প্রত্যন্ত অঞ্চলে এই ভ্যান গাড়ি চলছে। ত্রুটিপূর্ন ইঞ্জিন ও অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনাও ঘটছে।
তবু অপেক্ষাকৃত কম ভাড়া ও সহজগম্যতার কারণে এর জনপ্রিয়তা বেড়েই চলছে। রেজিস্ট্রেশনবিহীন ঝুঁকিপূর্ন এসব যানে ব্যবহার করা হয় শ্যালো ইঞ্জিন বা অগভীর সেচযন্ত। সামনের অংশ সংযোজন করা হয় বাইসাইকেল ও রিকশার হ্যান্ডেল। এলাকার একটু অর্থশালী কৃষক যার পাওয়ার টিলার বা শ্যালো মেশিন আছে, তারাই বাড়তি মুনফার আশায় এসব ভ্যান তৈরি করে ব্যবসায় খাটাচ্ছেন।
সম্পাদনা: বরিশাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা শরফ উদ্দিন বেগের ইন্তেকাল
প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
| |