Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৬:৫১ AM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » সন্ত্রাসীদের কোনো ছাড় দেবে না ফেসবুক
৫ June ২০১৭ Monday ৭:১২:১৭ PM
Print this E-mail this

সন্ত্রাসীদের কোনো ছাড় দেবে না ফেসবুক
অনলাইন ডেস্ক


facebook-logo-two-people ফেসবুকসন্ত্রাসীদের কোনো ছাড় দেবে না ফেসবুক। এমনকি সন্ত্রাসের পক্ষে সাফাই গাওয়া কোনো পোস্টও সহ্য করবে না।

সন্ত্রাসীদের পোস্ট করা কনটেন্টের প্রতি কঠোর হচ্ছে সামাজিক যোগাযোগের এই নেটওয়ার্ক কর্তৃপক্ষ। সহিংস কনটেন্ট দ্রুত অপসারণ করার কথা বলেছেন ফেসবুকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা।

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে ইন্টারনেট নিয়ন্ত্রণে কঠোর হওয়ার কথা জানানোর পর ফেসবুকের পক্ষ থেকেও এমন বার্তা এল।

ইয়াহু নিউজে প্রকাশিত ফেসবুকের নীতিমালাবিষয়ক পরিচালক সিমন মিলনার এক বিবৃতিতে বলা হয়েছে, ফেসবুক মানুষকে এমন সেবা দিতে চায়, যেখানে সবাই নিরাপদ বোধ করবেন।

এর অর্থ হচ্ছে সন্ত্রাসের সঙ্গে যুক্ত কোনো দল বা মানুষকে ফেসবুক জায়গা দেবে না। এ ছাড়া সন্ত্রাসবাদের সমর্থনে করা কোনো পোস্ট সহ্য করবে না ফেসবুক। সন্ত্রাসীদের বিরোধী এক পরিবেশ গড়বে ফেসবুক।

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করে নতুন সদস্য সংগ্রহ বা আক্রমণের পরিকল্পনা যাতে সন্ত্রাসীরা না করতে পারে, সে জন্য কঠোর ইন্টারনেট নিয়ন্ত্রণের কথা বলেছেন থেরেসা মে। ৩ জুন ইংল্যান্ডে সন্ত্রাসী হামলার এক দিন পরে এ মন্তব্য করেন তিনি। সূত্র:প্রথম আলো


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com